Uncategorized

PM MODI : ‘আমাদের মন্ত্র কথা কম, কাজ বেশি’ – অন্নপূর্ণা দিবসে বাংলার মহিলাদের বিশেষ বার্তা মোদির

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে বাংলায় পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস (PM MODI )। সল্টলেকের মেগা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে মহিলাদের আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা দিলেন মোদি।

বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের মন্ত্রীরা (PM MODI )। সেখানেই ভার্চুয়াল বক্তব্যে মোদি বলেন, “আমাদের মূল মন্ত্র কথা কম কাজ বেশি। আমরা জানি জরুরি খরচ নিয়ে চিন্তা না থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। আর অন্নপূর্ণা ভাণ্ডার সেই আত্মবিশ্বাস জোগাচ্ছে।”

তিনি জানান (PM MODI ), আজ দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের চতুর্থ কিস্তির টাকা ঢুকেছে। এটা কারও সন্তানের পড়ার খরচ, কারও ওষুধের খরচ। বিধানসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন মহিলারা।

তৃণমূলকে নিশানা করে মোদি বলেন, “বাংলায় আর কাটমানি লাগে না।” যা পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অন্নপূর্ণা ভাণ্ডার কীভাবে বাংলার মা-বোনেদের শক্তিশালী করছে, সেই কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী। মহিলাদের পাশে থাকার আশ্বাসও দিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *