তিলোত্তমাআজকের দিনেবাংলার আয়নাসিলেবাস থেকে

Narendrapur-H.S. : উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নরেন্দ্রপুরের দাপট, ৬৪ জনের মধ্যে ১৮ জনই রামকৃষ্ণ মিশনের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা ,নিজস্ব প্রতিনিধি:- পরীক্ষার প্রায় ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। এবারের মেধাতালিকায় ৬৪ জনের মধ্যে ১৯ জনই দক্ষিণ ২৪ পরগনার। তার মধ্যে এককভাবে নজর কেড়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়-সহ সপ্তম বাদে প্রায় প্রতিটি স্থানেই এই স্কুলের ছাত্ররা জায়গা করে নিয়েছে। মোট ১৮ জন স্থান পেয়েছে মেধাতালিকায়।

মহারাজ জানিয়েছেন, “এআই-এর যুগে আমাদের ছাত্ররা মোবাইলের প্রকোপ থেকে দূরে রয়েছে। এই বয়েসের ছেলেদের মোবাইলের প্রতি আসক্তি বেড়ে যায়। নিরবচ্ছিন্ন মনোসংযোগ ধরে রাখার মতো পরিবেশ প্রদান করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুল।” তিনি আরও বলেন, ছাত্র ও শিক্ষকদের পরিশ্রম ও লড়াই এই সাফল্যের পিছনে অন্যতম বড় ভূমিকা পালন করেছে। হাতে মোবাইল না থাকলেও নির্দিষ্ট সময়ের জন্য ছাত্রদের ল্যাবরেটরি ব্যবহার করতে দেওয়া হয়। মহারাজের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালেও ১৮ জন ছাত্র মেধাতালিকায় ছিল। ২০১৫ সালে স্কুলের মোট ১৯ জন ছাত্র মেধাতালিকায় জায়গা পেয়েছিল। ২০২৩ সালের পর ২০২৬ সালে তিন বছর পর ফের স্কুলের কোনও ছাত্র প্রথম স্থান অধিকার করলো।

মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা:
– প্রথম: আদৃত পাল, ৪৯৬
– দ্বিতীয়: ঋতব্রত নাথ, ঐতিহ্য পাছাল, ৪৯৫
– তৃতীয়: সৌম্য রায়, ৪৯৪
– চতুর্থ: অর্কদ্যুতি ধর, ৪৯৩
– পঞ্চম: প্রিয়াংশু মুখোপাধ্যায়, আলেখ্য মাইতি, ৪৯২
– ষষ্ঠ: প্রত্যুষ মণ্ডল, শুভদীপ দিন্দা, পল্লব কুমার ভাওয়াল, অনিমেষ মুখোপাধ্যায়, ৪৯১
– অষ্টম: অরিত্র সরকার, ফারহান আলি, ৪৮৯
– নবম: সোহম বেজ, ৪৮৮
– দশম: সাগ্নিক ঘটক, মেঘন অধিকারী, সোহম ভৌমিক, সৃজন পাল, ৪৮৭

উচ্চমাধ্যমিকের ফলাফলে আবারো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। মোবাইল-বিহীন শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণ আর ছাত্রদের একাগ্রতাই যে এই সাফল্যের মূল চাবিকাঠি, তা স্পষ্ট করলেন মহারাজ। এই ফলাফল আগামী দিনে রাজ্যের অন্য স্কুলগুলির কাছেও দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছে শিক্ষামহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *