আজকের দিনেভারত

মণিপুরে গ্রাম প্রধানের ছেলের মৃত্যু ঘিরে উত্তেজনা, নজরে সেনাবাহিনী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ফের নতুন করে উত্তপ্ত মণিপুর। গত ২৪ ঘণ্টায় উখরুল, চূড়াচাঁদপুর, কাংপোকপি এবং পশ্চিম ইম্ফলের কিছু অংশে যৌথ বাহিনীর অভিযান চলছে। মণিপুরের হেংলেপ সাব-ডিভিশনে নিরাপত্তা বাহিনীর অভিযানে গ্রাম প্রধানের ছেলে  বছর ২৪ এর লামখোহাও নামে এক যুবকের মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছে লামখোহাও।

এদিকে পরিবার ও স্থানীয়দের দাবি, সেনাবাহিনী বিনা প্ররোচনায় ড্রোন থেকে বোমা ফেলে শংকং গ্রামে। প্রাণ বাঁচাতে লামখোহাও জঙ্গলের রাস্তা দিয়ে কাছে একটি গ্রামে যাওয়ার সময়ে সেনাকর্মীরা তাঁকে আটক করেন। পরে ভুয়ো এনকাউন্টারে তাঁকে মেরে সাধারণ পোশাক খুলে নিয়ে জংলা পোশাক পরিয়ে জঙ্গি সাজানোর চেষ্টা চালানো হয়।

সিআরপির’ দাবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গিদমন অভিযান চালানো হয়েছিল। লামখোহাওয়ের কাছে অস্ত্র পাওয়া গিয়েছে। তবে গ্রামবাসীদের দাবি লামখোহাও কোনও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন না, একজন স্বেচ্ছাসেবক ছিলেন। তার কাছে শুধুমাত্র চাল, ওষুধ ও সাধারণ দাঁ ছিল। কুকি মহিলারা ঘটনার পরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন। তাঁরা বডি ক্যামেরার ফুটেজ,  ফরেন্সিক প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পরীক্ষা করার দাবি তুলেছে। কুকি ইনপি দাবি করে গত ১৫ জুন হামলার পর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ও সেইসঙ্গে শোকের আবহ তৈরি হয়। সেই পরিস্থিতিতে তাঁদের সুরক্ষা দেওয়ার বদলে উল্টে তাদের ওপরেই হামলা চালানো হয়। বাড়ি বাড়ি তল্লাশি চালানোর সময়ে মহিলা, শিশু ও বয়স্কদের হয়রানি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *