আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Agnimitra Paul : মসনদে এসেই মহিলা সুরক্ষায় জোর বিজেপির, আসছে ইন্টিগ্রেটেড হেল্পলাইন জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :-
ক্ষমতার পালাবদলের পরেই মহিলা সুরক্ষায় বিশেষ জোর দিল বিজেপি সরকার। নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানালেন, চাইল্ড হেল্পলাইন ও মহিলা হেল্পলাইনকে একত্রিত করে চালু হচ্ছে বিশেষ ইন্টিগ্রেটেড হেল্পলাইন ব্যবস্থা। একইসঙ্গে শহরের বেআইনি পার্কিং রুখতেও কড়া বার্তা দিয়েছেন তিনি।

মন্ত্রী অগ্নিমিত্রা পল জানান, এখন আলাদাভাবে মহিলা হেল্পলাইন নম্বর নেই। তাই অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে চাইল্ড হেল্পলাইন নম্বরকেই ব্যবহার করা হবে। ভবিষ্যতে দুটি পরিষেবাকে একত্রিত করে আরও কার্যকর ও সক্রিয় ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরে পৃথক কল সেন্টারও গড়ে তোলা হবে। সেটি চালু হলে সাধারণ মানুষ সরাসরি নিজেদের সমস্যা জানাতে পারবেন। বঙ্গভোটের আগে বিজেপির সংকল্পপত্রে মহিলা সুরক্ষায় বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছিল। প্রতিটি মণ্ডল এলাকায় মহিলা পুলিশ স্টেশন, ২৪ ঘণ্টা চালু মহিলা ডেস্ক এবং বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’ চালুর প্রতিশ্রুতি দিয়েছিল দল। মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েই পুরোদমে কাজ শুরু করেছেন অগ্নিমিত্রা পাল।
অন্যদিকে বেআইনি পার্কিং নিয়েও কড়া অবস্থান নিয়েছেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা। তাঁর স্পষ্ট নির্দেশ, শুধুমাত্র অনুমোদিত জায়গাতেই পার্কিং করতে হবে। ভুয়ো বিল দেখিয়ে পার্কিং তোলা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পার্কিং থেকে কোনওভাবেই বেআইনিভাবে টাকা তোলা যাবে না।

সরকার বদলের পরেই মহিলা সুরক্ষা ও নাগরিক পরিষেবায় জোর দিল নতুন প্রশাসন। ইন্টিগ্রেটেড হেল্পলাইন ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণায় ইতিবাচক সাড়া মিলছে বলে দাবি বিজেপির। সংকল্পপত্রের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের পথে হাঁটছে সরকার, মত রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *