আজকের দিনেবিশ্বভারত

মোদির প্যারিস মিশন: রেল-বন্দর-যুদ্ধবিমান, ফ্রান্সের শীর্ষ CEO-দের সঙ্গে ডিলের ছক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা , প্যারিস :- ১৫-১৭ জুন ফ্রান্সে জি৭ সম্মেলন শেষ হতেই প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্য-বৈঠকে বসছেন তিনি। ভারত-ফ্রান্স আর্থিক ও শিল্পগত সহযোগিতা জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে রয়েছে একাধিক হাই-প্রোফাইল বৈঠক। ‘সেইন্ট-গোবেইন’-এর চেয়ারম্যান ও সিইও বেনোইট বেজিনের সঙ্গে বৈঠকে পরিবেশবান্ধব উৎপাদন ও টেকসই অবকাঠামো নিয়ে আলোচনা হবে। রেল আধুনিকীকরণে সহযোগিতা খতিয়ে দেখতে অ্যালস্টমের সিইও-র সঙ্গেও বসবেন মোদি।প্রযুক্তি ক্ষেত্রেও বড় পদক্ষেপের ইঙ্গিত। ‘মিস্ট্রাল AI’-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও আর্থার মেনশের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও সামুদ্রিক বাণিজ্য ও বন্দর আধুনিকীকরণ নিয়ে ‘CMA CGM’ গ্রুপের চেয়ারম্যান রডলফ সাদের সঙ্গে আলোচনা রয়েছে।উল্লেখ্য, রাফালে যুদ্ধবিমান নিয়ে ফ্রান্সের সঙ্গে যৌথ নকশা, উন্নয়ন ও উৎপাদনের পথে এগোতে চাইছে ভারত। মঙ্গলবার ফ্রান্সে পৌঁছন মোদি। ভারত জি৭-এর স্থায়ী সদস্য না হলেও বিশেষ আমন্ত্রিত দেশ হিসাবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে সম্মেলনে যোগ দেন। সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি।

প্রতিরক্ষা থেকে প্রযুক্তি, পরিবেশ থেকে পরিকাঠামো – বাণিজ্যের নানা ক্ষেত্র ছুঁয়ে ভারত-ফ্রান্স সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই মোদির এই প্যারিস সফরের মূল উদ্দেশ্য। বৈঠকগুলির ফলাফলের দিকে তাকিয়ে আছে কূটনৈতিক ও শিল্প মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *