আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

পয়লা সেপ্টেম্বর থেকে শহর নোংরা করলে জরিমানা, কড়া বার্তা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, হাওড়া:- শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাস্তাঘাট, ফুটপাত কিংবা জনবহুল এলাকায় যত্রতত্র থুতু ফেলা, পানের পিক ফেলা, প্লাস্টিক বা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা এবং প্রকাশ্যে প্রস্রাব করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই নিয়মগুলি ভঙ্গ করলে জরিমানা ধার্য করা হবে।

হাওড়া পুরসভার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং নিজেদের অভ্যাস পরিবর্তনের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে। এই সময়সীমার পর পৌর আইন অনুযায়ী জরিমানা আদায় করা হবে। সরকারের লক্ষ্য শুধুমাত্র শাস্তি দেওয়া নয়, বরং নাগরিকদের মধ্যে পরিছন্নতা গড়ে তোলা।

মন্ত্রী আরও বলেন, শহরের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত কমিউনিটি টয়লেট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে বিধায়ক ও জেলা প্রশাসনের কাছে স্থানগুলির তালিকা চাওয়া হয়েছে। জনসাধারণের সুবিধা বাড়ানোর পাশাপাশি শহরকে আরও স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এদিন তিনি সাঁকরাইলে জনকল্যাণ শিবিরে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে মারা যাওয়া এক মহিলার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন। পাশাপাশি হাওড়া পুরসভার নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করে জানান, দুর্গাপুজোর পর ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে বর্ষাকালীন পরিস্থিতি মোকাবিলাই প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *