Roshibina : সুযোগ পান সতীর্থকে ‘বঞ্চিত’ করে! এশিয়ান গেমসে ইতিহাস মণিপুরী কন্যা রোশিবিনার।
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- এবারের এশিয়ান গেমসে নওরেম রোশিবিনা দেবীর(Roshibina) খেলার কথাই ছিল না। জুন মাসে ট্রায়ালে এক জুনিয়র সতীর্থের কাছে হেরে গিয়েছিলেন তিনি। কিন্তু এরপর এক বিতর্কিত পরিস্থিতির মধ্যে(Roshibina) দিয়ে শেষ মুহূর্তে দলে সুযোগ পান তিনি। সেই সমস্ত বিতর্ক পিছনে ফেলে এবার এশিয়ান গেমসে উশু-তে রুপো (Roshibina)জিতে ইতিহাস গড়লেন এই মণিপুরী অ্যাথলিট।
বুধবার মহিলাদের ৬০ কেজি সান্দা সেমিফাইনালে ইন্দোনেশিয়ার তানিয়া কুসুমানিংত্যাসকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেন (Roshibina)রোশিবিনা। বৃহস্পতিবার সোনার লড়াইয়ে শক্তিশালী চিনা প্রতিপক্ষ ঝাং জিয়াওইউ-এর(Roshibina) কাছে হেরে গিয়ে তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। সোনা হাতছাড়া হলেও তিনি একমাত্র ভারতীয় উশু খেলোয়াড় হিসেবে এশিয়ান গেমসে তিনটি পদক (২০১৮ জাকার্তায় ব্রোঞ্জ, এরপর হ্যাংঝাউতে রুপো এবং এবার ফের রুপো) জেতার অনন্য রেকর্ড (Roshibina)গড়েছেন।
অথচ তাঁর এই গেমসে আসার পথটি বেশ(Roshibina) বিতর্কিত ছিল। জুনে শ্রীনগরে ট্রায়ালে দিব্যাংশী চৌধুরীর কাছে হেরে মূল দল থেকে বাদ পড়েন তিনি। কিন্তু পরে উশু অ্যাসোসিয়েশন জানায় যে এমআরআই রিপোর্টে দিব্যাংশীর হাঁটুতে চোট ধরা পড়েছে, তাই তাঁর পরিবর্তে রোশিবিনাকে(Roshibina) দলে নেওয়া হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দিব্যাংশী সোশ্যাল মিডিয়ায় দাবি করেন যে তাঁর কোনও চোট নেই। তাঁকে (Roshibina)ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে অভিযোগ তুলে তিনি আত্মহত্যার হুমকিও দেন। পরে ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সতীর্থকে ঘিরে তৈরি হওয়া প্রবল বিতর্ক এবং দেশের ক্রীড়ামহলের উত্তাল(Roshibina) পরিস্থিতি—সবকিছুকেই ম্যাটের বাইরে রেখে নিজের খেলায় মনোনিবেশ করেছিলেন রোশিবিনা। ভারতের হয়ে উশু-তে প্রথম সোনা জেতার স্বপ্ন এবারও অধরা থাকলেও, সমস্ত সমালোচনা ও মানসিক চাপ জয় করে তিনটি পদক (Roshibina)জেতার এই ঐতিহাসিক নজির তাঁর মুকুটেই উঠল।
