আজকের দিনেখেলাতিলোত্তমাভারত

ISL-Football : ২২ বছরের খরা কাটাতে ইন্টার কাশীকে হারালেই আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-২২ বছর ধরে ভারতসেরা হতে পারেনি ইস্টবেঙ্গল। এবার প্রথমবার আইএসএল জয়ের হাতছানি লাল-হলুদ ব্রিগেডের সামনে। আজ বৃহস্পতিবার ইন্টার কাশীকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। ভাগ্য নিজেদের হাতেই।

ম্যাচে নামার আগে দলকে শেষ ৯০ মিনিটে সেরাটা দেওয়ার বার্তা দিলেন কোচ অস্কার ব্রুজ়ো। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে দলের সর্বোচ্চ গোলদাতা ইউসেফ এজেজারিকে নিয়ে হাজির হন তিনি। অস্কার বলেন, “এই দলের উপর আমার বিশ্বাস ছিল। প্রতিদিন দল উন্নতি করেছে। কাল পাঁচটা দলের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। কিন্তু আমরা এগিয়ে আছি। তাই শুধু নিজেদের খেলার দিকে তাকাচ্ছি। সকলকে বলেছি, শেষ ৯০ মিনিট নিজেদের সেরাটা দাও।”

চলতি মরসুমে একটা সময় পয়েন্ট নষ্ট করে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে তারা। মুম্বই সিটি এফসির মতো কঠিন দলকে তাদের ঘরের মাঠে হারিয়েছে। ডার্বিও প্রায় জিতে ফেলেছিল। অস্কার জানান, “কালকেই আসল দিন। এই দিনের উপরেই সবকিছু নির্ভর করছে। ছেলেরা জিততে মরিয়া। ওদের খিদে একটুও কমেনি। ২২ বছর আমরা ভারতের সেরা ক্লাব হতে পারিনি। এই সুযোগ হাতছাড়া করা যাবে না।”

ইন্টার কাশীর বিরুদ্ধে লড়াই সহজ হবে না বলে মনে করেন লাল হলুদ কোচ অস্কার ব্রুজো। কারণ, প্রতিপক্ষ দল কয়েক দিন আগেই মোহনবাগানকে রুখে দিয়েছে। ইন্টার কাশির দায়িত্বে রয়েছেন লাল-হলুদের প্রাক্তনী অভিজিৎ মন্ডল। এই ম্যাচে ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করলে আর মোহনবাগান নিজেদের ম্যাচে জিতলে সবুজ-মেরুনের কাছেও খুলে যাবে চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা। অস্কার বলেন, “ওরা রক্ষণাত্মক ফুটবল খেলবে। আমাদের আটকাতে চাইবে। সেই মতোই পরিকল্পনা করেছি। জয় ছাড়া কিছু মাথায় নেই। প্রথম একাদশ এখনও ঠিক করিনি। পরিকল্পনা অনুযায়ী দল নামাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *