IRAN-US CONFLICT : ‘যুদ্ধে মাথা নোয়াব না’, রাষ্ট্রসংঘের মঞ্চে আমেরিকাকে চ্যালেঞ্জ ইরানের প্রেসিডেন্টের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- হাজারো আঘাতের মাঝেও অক্ষত, যুদ্ধে মাথা নোয়াতে নারাজ ইরান (IRAN-US CONFLICT) । বুধবার রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান।
ভাষণে পেজেস্কিয়ান বলেন, “আমরা সন্ত্রাসবাদী নই। আমরা কেবল নিজেদের আত্মরক্ষা করেছি। আমাদের দেশের উপর আমেরিকা ও ইজরায়েল (IRAN-US CONFLICT) কাপুরুষোচিত হামলা চালিয়েছে।” তাঁর হুঁশিয়ারি, হুমকি নস্যাৎ করতে ইরানকে শক্তিশালী হতে হবে, তবে তেহরান তার শক্তিকে আধিপত্য বিস্তারের কাজে ব্যবহার করবে না। হরমুজ প্রণালীকে (IRAN-US CONFLICT) আগ্রাসনের কাজে ব্যবহার করতে দেবে না বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার রাষ্ট্রসংঘের মঞ্চ থেকেই ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “হয় শান্তিচুক্তি হবে অথবা ইরানকে নরকে পাঠাব।” বুধবার সকালে ট্রাম্পের দূতের সঙ্গে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচির ৩ ঘণ্টার বৈঠকও হয় বলে খবর।
আন্তর্জাতিক আইন না মানার জন্য আমেরিকার সমালোচনা করে পেজেস্কিয়ান বলেন, “ইরান কখনই মাথা নত করবে না, কোনও চাপের কাছে নতিস্বীকার করবে না।”
