আজকের দিনেখেলাতিলোত্তমাবিশ্বভারত

Diego Forlan : বড় ব্যবধানে হারলেও প্রশংসা কুড়োল ভারত, বজ্রপাতে খেলা বন্ধই ঘুরিয়ে দিল ম্যাচের মোড় – অকপট ফোরলান

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ফিফা র‍্যাঙ্কিংয়ে ১১৮ ধাপ এগিয়ে থাকা উরুগুয়ের কাছে ৬-১ গোলে হারল ভারত (Diego Forlan)। স্কোরবোর্ড একপেশে হলেও ম্যাচের গল্পটা অন্যরকম। শুরুতে চাপে ফেলে দিয়েছিল টিম ইন্ডিয়াই। ম্যাচ শেষে সেকথা অকপটে মেনে নিলেন উরুগুয়ে কোচ দিয়েগো ফোরলান এবং প্রশংসা করলেন (Diego Forlan)ভারতীয় ফুটবলের। ফিফা ক্রমতালিকায় উরুগুয়ে ২০ নম্বরে, ভারত ১৩৮ নম্বরে। এই বিশাল (Diego Forlan)ফারাক থাকা সত্ত্বেও ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে উরুগুয়েকে চাপে ফেলে দেয় ভারত। যা প্রত্যাশা করেননি (Diego Forlan)ফোরলান নিজেও।

 

ম্যাচ শেষে ফোরলান বলেন, “ভারত আক্রমণাত্মক ফুটবল খেলছিল। (Diego Forlan)সুযোগ তৈরি করছিল। আমরা ভুল করছিলাম। আমাদের উপর চাপ বাড়ছিল। সেই সময় খেলা বন্ধ হওয়ায় কিছুটা সুবিধা হয়।” বজ্রপাতের জন্য প্রথমার্ধে খেলা বন্ধ হয়ে যাওয়ায় ড্রেসিংরুমে ছক বদলানোর সুযোগ (Diego Forlan)পান তিনি, আর তাতেই ঘুরে যায় ম্যাচ। একসময় ভারতে খেলে যাওয়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিংবদন্তি বলেন, “ভারতীয় ফুটবল গত কয়েক বছরে (Diego Forlan)অনেকটা বদলেছে। ওরা ভালো খেলেছে। বেশ কয়েকবার গোল করার জায়গায় পৌঁছেছে।” এই অভিজ্ঞতাই আগামী দিনে (Diego Forlan)ভারতকে সমৃদ্ধ করবে বলে মত তাঁর।

 

অন্যদিকে ভারতের হয়ে একমাত্র গোল করে ইতিহাস গড়েছেন অনিরুদ্ধ থাপা। গোলটি(Diego Forlan) তাঁর কাছে স্পেশ্যাল। তিনি বলেন, “আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। এই খবর সদ্যই পেয়েছি। এই গোলটা সারাজীবন মনে থাকবে।” হারলেও হাল ছাড়তে নারাজ অনিরুদ্ধ। তাঁর কথায়, “আমরা ৩ ম্যাচেই ভালো (Diego Forlan)খেলার চেষ্টা করেছি। রক্ষণাত্মক খেলিনি। আক্রমণ করেছি। এই চেষ্টাটাই বড় কথা। হারলেও হাল ছাড়িনি। এই শিক্ষা ইতিবাচক।” ৬-১ ব্যবধানে (Diego Forlan)হারলেও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে ভারত। ফোরলানের মুখে ভারতের প্রশংসা এবং অনিরুদ্ধর লড়াকু মনোভাব প্রমাণ করল, স্কোরলাইন (Diego Forlan)বড় হলেও ভারতীয় ফুটবল সঠিক পথেই এগোচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *