Rejinagar Bypolls : রেজিনগরে শুভেন্দুর ‘বন্ধুত্বে’র জয়, নন্দীগ্রামে রেকর্ড লিড বিজেপির – উপনির্বাচনে ধরাশায়ী বিরোধীরা
কিউ ইন্ডিয়া বাংলা, রেজিনগর:- মুসলিম অধ্যুষিত রেজিনগরে দাঁড়িয়ে ‘মুসলিম ভাই-বোনেদের’ (Rejinagar Bypolls) বন্ধুত্বের হাত বাড়ানোর ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ভোটবাক্সে সেই ডাকে সাড়া দিল রেজিনগর। অষ্টম রাউন্ড শেষে ৬৯,৪৯৮ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শাখারভ সরকার। একই ছবি নন্দীগ্রামেও, (Rejinagar Bypolls) পঞ্চম রাউন্ড শেষে ৪১,৫০০ ভোটে এগিয়ে হাসিরাণী রথ। দুই কেন্দ্রেই জামানত জব্দের পথে তৃণমূলের দুই শিবির। প্রথম রাউন্ড (Rejinagar Bypolls) থেকেই রেজিনগরে ধরাছোঁয়ার বাইরে বিজেপি। অষ্টম রাউন্ডের শেষে বিজেপির শাখারভ সরকার এগিয়ে ৬৯,৪৯৮ ভোটে। (Rejinagar Bypolls) দ্বিতীয় স্থানে হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টি, তৃতীয় কংগ্রেস, চতুর্থ মমতা শিবিরের তৃণমূল, পঞ্চম সিপিএম ও ষষ্ঠ (Rejinagar Bypolls) গণতান্ত্রিক তৃণমূল।
অন্যদিকে নন্দীগ্রামে পঞ্চম রাউন্ড শেষে ৪১,৫০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী হাসিরাণী রথ। দ্বিতীয় (Rejinagar Bypolls) স্থানে কংগ্রেস, তৃতীয় সিপিআই, চতুর্থ আইএসএফ ও পঞ্চম স্থানে গণতান্ত্রিক তৃণমূল। উপনির্বাচনের আগেই প্রতীক জটিলতায় ব্যাকফুটে ছিল তৃণমূল। জোড়াফুল প্রতীক হাতছাড়া হওয়ায় লড়াইয়ে (Rejinagar Bypolls) নামে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ও ঋতব্রত শিবিরের ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস। শেষ মুহূর্তে নন্দীগ্রামে মমতার প্রার্থীর (Rejinagar Bypolls) মনোনয়ন প্রত্যাহার ও কংগ্রেসকে সমর্থনেও শেষ রক্ষা হয়নি।
ফলাফলে উচ্ছ্বসিত বিজেপি প্রার্থী হাসিরাণী রথ বলেন, “জনতার রায়ে আনন্দিত হলেও বুকে হাহাকার (Rejinagar Bypolls) রয়েছে। মানুষ বন্ধুত্বের হাত বাড়ালে শুভেন্দু অধিকারী উন্নয়নের ধারা বজায় রাখবেন।” অন্যদিকে রাজনৈতিক সন্ন্যাস নিয়েও ভোট লুটের অভিযোগে বিজেপি-পুলিশকে বিঁধলেন হুমায়ুন কবীর। (Rejinagar Bypolls) তাঁর দাবি, “পুলিশ ভোটলুট করেছে, ভয় পেয়ে আমাকে থানায় ১২ ঘণ্টা আটকে রেখেছিল।” মহালয়ার আগেই রেজিনগর ও নন্দীগ্রামে (Rejinagar Bypolls) বিজেপির বোধন এখন শুধু সময়ের অপেক্ষা।
