Diego Forlan : ব্রাজিলকে টক্কর দেওয়া ভারতকে নিয়ে সাবধানী ফোরলান, মুগ্ধ কলকাতার আতিথেয়তায়
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ২০১৬ সালে ফুটবলার হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে ছিলেন (Diego Forlan)। ২০২৬-এ ফিরছেন কোচ হিসেবে। ৬ অক্টোবর যুবভারতীতে ভারতের মুখোমুখি হবে ফোরলানের উরুগুয়ে। তার আগে ব্রাজিলকে টক্কর দেওয়া খালিদ জামিলের দলকে নিয়ে সাবধানী বার্তা দিলেন (Diego Forlan)বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী। মুম্বই সিটির ফুটবলার হিসেবে ১০ বছর আগে যুবভারতীতে খেলা হয়নি ফোরলানের, খেলেছিলেন রবীন্দ্র সরোবরে (Diego Forlan)। তবে কলকাতার ফুটবল আবেগ তাঁর অজানা নয়। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমি জানি এখানকার মানুষ ফুটবল নিয়ে(Diego Forlan) খুব আবেগপ্রবণ। কলকাতার আতিথেয়তায় মুগ্ধ।” ব্রাজিল কোচ আন্সেলোত্তি যেখানে ভারতে ফুটবল সংস্কৃতি নেই বলে মন্তব্য করেছিলেন, ফোরলান ঠিক তার উল্টো পথে হাঁটলেন।
ভারতের শেষ ম্যাচ নিয়ে তিনি যথেষ্ট সতর্ক। বলেন, “সব দলকেই শ্রদ্ধা করতে হয়(Diego Forlan)। ব্রাজিলের বিরুদ্ধে ভারত কয়েকটা ভালো সুযোগ তৈরি করেছে। এই ম্যাচটা সহজ হবে না, এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াও কঠিন।” ভারতীয় ফুটবলের উন্নতি নিয়েও পথ বাতলেছেন(Diego Forlan) তিনি। তাঁর মতে, অ্যাকাডেমি তৈরি করতে হবে, প্রচুর বাচ্চাকে ফুটবল খেলাতে হবে। যত অ্যাকাডেমি হবে, তত লিগ শক্তিশালী (Diego Forlan)হবে এবং ভালো প্লেয়ার উঠে আসবে। ফোরলান মনে করেন, ব্রাজিল বা উরুগুয়ের মতো বড় দলের বিরুদ্ধে খেলাটাই ভারতের জন্য বড় পাওয়া। এই ধরনের ম্যাচই ভবিষ্যতের ছবিটা পরিষ্কার করে দেয়।
