আজকের দিনেখেলাবিশ্বভারত

Vaibhav Suryavanshi : ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কি সুযোগ পাবে ১৫ বছরের বৈভব? মুখ খুললেন অধিনায়ক

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- এশিয়ান গেমসে সোনা জয়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ (Vaibhav Suryavanshi)। তার আগে ১৫ বছরের বিস্ময় বৈভব সূর্যবংশীকে নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আইয়ার। জানালেন মাঠের ভেতরে ও বাইরে বৈভবের (Vaibhav Suryavanshi) দুই ভিন্ন রূপের গল্প। সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়স আইয়ার বলেন,(Vaibhav Suryavanshi) বৈভবকে নিয়ে বাইরে থেকে অনেক আলোচনা হয়। সবাই ওর ব্যাটিং, প্রতিভা নিয়ে কথা বলে। কিন্তু কাছ থেকে না দেখলে বোঝা যাবে না মাঠের বাইরে ও কতটা সাধারণ।

 

শ্রেয়স জানান, তিনি প্রায়ই বৈভবের সঙ্গে কথা বলেন। শুধু ক্রিকেট নয়, ও মাঠের (Vaibhav Suryavanshi)বাইরে কী করে, কীভাবে সময় কাটায়, ওর পরিবার কেমন আছে, এসব নিয়েও আলোচনা হয়। বৈভব যখন নিজের জীবনের গল্প বলে, তা শুনতে বেশ ভালো লাগে অধিনায়কের। অধিনায়কের মতে, বৈভবের(Vaibhav Suryavanshi) দুটো রূপ আছে। ড্রেসিংরুমে বা হোটেলে ও খুবই চুপচাপ, লাজুক এবং মিষ্টি স্বভাবের একটি ছেলে। কিন্তু ২২ গজে (Vaibhav Suryavanshi)পা রাখলেই তার চরিত্র বদলে যায়। তখন সে হয়ে ওঠে আগ্রাসী, ভয়ডরহীন। প্রতিপক্ষের কোনও বোলারকেই সে সমীহ করে না। তার এই মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। শ্রেয়সের কথায়, ড্রেসিংরুমের (Vaibhav Suryavanshi)পরিবেশ ভালো রাখার জন্য বৈভবের মতো একজন ক্রিকেটারের থাকা খুব জরুরি।

 

উল্লেখ্য, এশিয়ান গেমসে দলে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের মতো (Vaibhav Suryavanshi)অভিজ্ঞ ওপেনার থাকা সত্ত্বেও বৈভবকে ওপেনার হিসেবে সুযোগ দেওয়া হয়েছিল। নিজের সুযোগের সদ্ব্যবহারও করেছে সে। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বৈভব প্রথম একাদশে থাকবে কি না, তা নিয়ে (Vaibhav Suryavanshi)এখনও ধোঁয়াশা রাখলেন শ্রেয়স। তিনি বলেন, “আমাদের দলে দুজন বিশ্বকাপজয়ী ওপেনার রয়েছে। ওরা সুযোগ (Vaibhav Suryavanshi)পাওয়ার যোগ্য। বৈভবের বয়স এখন মাত্র ১৫। ওর সময় যখন আসবে, তখন নিয়মিত সুযোগ পাবে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ও দাপট দেখাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *