আজকের দিনেআবহাওয়া

বৃষ্টি হবে নাকি গরম আরো বাড়বে ? কি জানলো হাওয়া অফিস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: চৈত্র মাস ঝড়-বৃষ্টিতে কাটলেও বৈশাখে সেই সম্ভাবনা বড়ই ক্ষীণ। উল্টে দিন দিন গরমের অস্বস্তি বেড়েই চলেছে।  কলকাতাতেও গরমের পারদ উর্ধ্বমুখী। আজ, সোমবার সপ্তাহের প্রথম দিনেও গরম বজায় থাকবে বলেই জানা গেছে । পাল্লা দিয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। দিনভর গরম ও অস্বস্তিকর আবহাওয়া। তবে বৃষ্টি কিংবা ঝড়-বাদলের সম্ভাবনা যে একেবারেই নেই তা নয়।

আলিপুর আবহাওয়া অফিস কর্তৃক জারি হওয়া আপডেট

আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া গরম ও অস্বস্তিকর থাকবে। আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পরের ৪ দিনে একই রকম তাপমাত্রা বজায় থাকবে। কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি ও পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। দু’এক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। একই আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতেও। মঙ্গল ও বুধবার গরম ও অস্বস্তি আরো বাড়বে বলেই জানিয়েছেন তাঁরা ।

তবে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে। বাকি জেলাতে সম্ভাবনা কম হলেও স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। নদিয়া জেলার দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বৃহস্পতিবার হতে বৃষ্টি ।

এবার আসা যাক উত্তরবঙ্গের কথায় । সেখানের জেলাগুলির জন্য কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। সেখানেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে হয়তো বইবে ঝোড়ো হাওয়া। বিশেষ করে দার্জিলিং-সহ উত্তরের পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলবে। সোমবার ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে। দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলায় ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কমলে, বৃহস্পতিবার ফের  সব জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।সেখানকার জেলাগুলিতে তাপমাত্রার খুব বেশী পরিবর্তন হবে না বললেই চলে। তবে মঙ্গলবার থেক মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *