আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Taslima Nasrin : কলকাতায় ফিরে আবেগঘন তসলিমা, বললেন ‘বাংলাদেশে আমার লাশও ফেরাতে দেবে না’

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ফের নিজের শহর কলকাতায় লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। বৃহস্পতিবার মহাজাতি সদনে ‘শিকল ভাঙার গল্প’ অনুষ্ঠানে তাঁর কবিতা ও মৈত্রী পাহাড়ির নাচের যুগলবন্দি মুগ্ধ করল শহরবাসীকে। মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়, অগ্নিমিত্রা পাল, (Taslima Nasrin)বিধায়ক রত্না দেবনাথ ও জাদুকর পিসি সরকার জুনিয়র। আর এই মঞ্চ থেকেই ভারতে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে মুখ খুললেন তসলিমা,(Taslima Nasrin) বিঁধলেন বাংলাদেশকে।

 

বুধবার কয়েকদিনের জন্য কলকাতায় এসেছেন তসলিমা। বৃহস্পতিবার অনুষ্ঠানের আগে (Taslima Nasrin)এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বর্তমান রাজ্য সরকারের প্রশংসা করেন। তসলিমার কথায়, “ভারতে মতপ্রকাশের স্বাধীনতা আছে। আমি নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ (Taslima Nasrin)করতে পারি। বাংলাদেশে আমি আর ফিরতে পারব না, সেটা মেনে নিয়েছি। আমি কেন, আমার মৃত্যুর পর ওরা আমার লাশও হয়ত ফেরাতে(Taslima Nasrin) দেবে না। কারণ, বাংলাদেশের সব সরকারই জঙ্গিদের প্রশ্রয় দেয়।”

 

এদিনের অনুষ্ঠান আয়োজন করে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেখানে ‘উমা’ সম্মান(Taslima Nasrin) প্রদান করা হয় তিনজনকে, যার মধ্যে উল্লেখযোগ্য পিসি সরকার জুনিয়র ও সদ্যপ্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত। তবে অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন তসলিমাই। লাল-সাদা বেনারসিতে (Taslima Nasrin)তাঁর উপস্থিতি নজর কাড়ে সকলের। তাঁর সঙ্গে দেখা করে আপ্লুত হন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রত্না দেবনাথরা। মহাজাতি সদনের (Taslima Nasrin)এই সন্ধ্যা যেন তসলিমার কাছে শিকল ভাঙারই প্রতীক। কলকাতায় তিনি নিরাপদ, এখানেই খুঁজে পান নিজের ঘর। আগামী ১২ তারিখ পর্যন্ত এই শহরেই থাকবেন তিনি, তবে পুজোয় থাকছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *