HILSHA-BANGLADESH : ভারতের ইলিশ খাবে না বাংলাদেশ, আমদানিতে নিষেধাজ্ঞা জারি তারেক রহমান সরকারের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পদ্মার ইলিশের (HILSHA-BANGLADESH) দেশেই এখন ভারতের ইলিশের ছড়াছড়ি। গুজরাট থেকে বিপুল পরিমাণ ইলিশ বাংলাদেশে ঢোকায় অস্বস্তিতে ঢাকা। এবার ভারত থেকে ইলিশ আমদানি (HILSHA-BANGLADESH) নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার।
পরিসংখ্যান বলছে, চলতি অর্থবর্ষের প্রথম দু’মাসে হরিদাসপুর সীমান্ত হয়ে বেনাপোল বন্দরে ভারত থেকে গিয়েছে ৩ লক্ষ ৫৩ হাজার ২২৬ কেজি ইলিশ (HILSHA-BANGLADESH) । জুলাইয়ে ২৯ হাজার ৮৮০ কেজি এবং আগস্টে ৩ লক্ষ ২৩ হাজার ৩৪৬ কেজি। গুজরাটের ভারুচ বন্দর এবং হাওড়া পাইকারি বাজার থেকে ধাপে ধাপে প্রায় ৫০০ টন ইলিশ পাঠানো হয়েছে বলে খবর। দামও বেশি নেওয়া হয়েছে বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মহম্মদ খালেদ কনকের নির্দেশে ইলিশ আমদানির ১০৩টি অনুমতিপত্র বাতিল করা হয়েছে। ২২ সেপ্টেম্বরের নির্দেশিকা ইতিমধ্যেই কার্যকর হয়েছে।
এদিকে বাংলাদেশে ইলিশের উৎপাদন কমলেও পুজোর মরশুমকে মাথায় রেখে ভারতে ইলিশ রপ্তানি করতে চাইছে সে দেশের ১৮টি মৎস্য ব্যবসায়ী সংগঠন। বাণিজ্য মন্ত্রক মৎস্য মন্ত্রকের মতামত চেয়েছে। গত বছর ১২০০ টনের অনুমতি দিলেও রপ্তানি হয়েছিল মাত্র ১৫০ টন।
