আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

ভোটপর্বের প্রথম দফায় বঙ্গে মোদি,কটাক্ষ মমতার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- বঙ্গে এখন নির্বাচনী উৎসব। একদিকে চলছে প্রথম দফার ভোট। তো আরেক দিকে চলছে নির্বাচনী প্রচার। সেই প্রচার কর্মসূচী অনুসারে বঙ্গে ফের নরেন্দ্র মোদি ।
বৃহস্পতিবার সকাল থেকে দিনভর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষ্ণনগর, মথুরাপুর ও হাওড়ায় জনসভা করেছেন। সভাগুলি থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূলকে একের পর এক আক্রমণে বিদ্ধ করেছেন তিনি। এবার পালটা জনসভায় তা নিয়ে পালটা আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।বিকেলে চৌরঙ্গীতে দলের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে গিয়ে তাঁর মন্তব্য, ‘‘কোন সাহসে ভোটের দিন এসে এখানে প্রচার করছে! এসেছে হাওয়া গরম করতে।”
এদিন দ্বিতীয় ভাগে একাধিক প্রচার কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়েরও।চৌরঙ্গী ও যাদবপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা এবং ভবানীপুরে পদযাত্রা। প্রথম সভা চৌরঙ্গী থেকেই প্রধানমন্ত্রীর সভা নিয়ে কটাক্ষ করলেন তিনি।
কৃষ্ণনগরে সভা থেকে তৃণমূলকে করা আক্রমণের পাল্টা জবাব দেন তৃণমূল সুপ্রিমো।তিনি বলেন, ‘‘ভোটের দিনও টেলিপ্রম্পটার দেখে প্রচার করতে এসেছেন বাংলায়! আসলে এসেছেন হাওয়া গরম করতে। বিজেপির এজেন্ট তো নেই। ওটা তো এজেন্সি হয়ে গেছে। এখানে এতগুলো আসনে ভোট হচ্ছে আর ভোটের দিন বলছেন আপনারা জিতছেন! কীভাবে বলছেন? এটা তো জনগণ ঠিক করবেন।”
এছাড়াও তিনি বলেন, ‘‘দখল করতে এসেছে! বাংলা দখল করতে এলে আমরা দিল্লি দখল করে নেব। হিম্মত থাকলে একা একা লড়ো। দেখি প্রধানমন্ত্রীর কত জোর।’’
ভোটের অধিকার প্রসঙ্গে বলতে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রত্যেকে নিজের ভোট নিজে দেবেন। না হলে এনআরসি করবে। ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হবে। অধিকার কেড়ে নেবে। তাই বলি, জোড়াসাঁকোয় আমাদের প্রার্থীকে ভোট দিন।’’
মঙ্গলবার তিনটি জনসভা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম জনসভাটি করেছেন হলদিয়ায়। তার পরে ব্যারাকপুর, জগদ্দল হয়ে কলকাতার জোড়াসাঁকোয় সভা করছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *