পুলিশে বিরাট রদবদল, ১২ জন পুলিশ সুপার সহ একধাক্কায় সরানো হল ১৭৯ জন আইপিএসকে
কিউ ইন্ডিয়া বাংলা:- ভোটের আগে থেকেই পুলিশে রদবদলের সেই ধারা অব্যাহত। শুভেন্দু জমানাতেও সেই ধারা বজায় থাকল। নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ের পর ফের পুলিশের বিরাট পরিবর্তন। ডায়মন্ড হারবার সহ বদলে দেওয়া হল ১৭৯ আইপিএসকে। একসঙ্গে এতজন আধিকারিককে সরিয়ে দেওয়া নিয়ে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ১৭৯ জন আইপিএস অফিসারের মধ্যে রয়েছেন ১২ জন পুলিশ সুপার। এর মধ্যে রয়েছেন বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। তাঁকে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপির (অ্যাডমিন) দায়িত্ব। জলপাইগুড়ির এসপি অমরনাথ উত্তরবঙ্গের ইনটেলিজেন্স ব্যুরোর ডিআইজির দায়িত্ব পেলেন। পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিরও দায়িত্ব বাড়ানো হল। তিনি এবার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (আর্মড পুলিশ) পদে বহাল হচ্ছেন। বারাসত পুলিশ জেলার সুপার মিস পুষ্পাকে পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানে পাঠানো হয়েছে। পাশাপাশি বাঁকুড়ার এসপি সৌমাদিত্য ভট্টাচার্য পাচ্ছেন মালদহ এসটিএফের দায়িত্ব। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তলকেও সরিয়ে দেওয়া হয়েছে।
হুগলি গ্রামীণের সুপার কুমার সানি রাজকে দেওয়া হচ্ছে পুরুলিয়ার দায়িত্ব। বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্রা কুমারকে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ওয়্যারলেস শাখার দায়িত্ব। ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ঈশানী পাল পাচ্ছেন কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম শাকার ডিসির দায়িত্ব।
বেঙ্গল এসটিএফের সুপার পারিজাত বিশ্বাসকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে পাঠানো হচ্ছে। পূর্ব বর্ধমানের এসপি সায়ক দাসকে পূর্ব সরানো হয়েছে। বেঙ্গল এসটিএফের ডিআইজি সুধীরকুমার নীলাকান্তামকে পাচ্ছেন সিআইএফ-এর ইন্সপেক্টর জেনারেলের দায়িত্ব। কলকাতা পুলিশের আর্মড পুলিশের জয়েন্ট সিপি শুভঙ্কর ভট্টাচার্যকে ট্রাফিকের ডিআইজি পদে পাঠানো হয়েছে।
