মরণ বাচন ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামছে কলকাতা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আজ নামছে কলকাতা নাইট রাইডার্স । প্লে অফ পর্বে পৌঁছানোর জন্য নাইটদের কাছে এই ম্যাচ ডু অর ডাই । জয় ছাড়া দ্বিতীয় কোন উপায় নেই । অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে ম্যাচটি সম্মান রক্ষার ।
গত ম্যাচে ঘরের মাঠ ইডেনে গুজরাট টাইটান্স কে দুর্দান্তভাবে হারিয়েছে নাইটরা । অধিনায়ক আজিঙ্কা রাহানে ব্যাট হাতে সফল না হলেও ফিন অ্যালেন, অঙ্গকৃষ রঘুবংশী , ক্যামেরন গ্রিন দুর্দান্ত ব্যাটিং করেছিলেন শুভমনদের বিরুদ্ধে । মুম্বাইয়ের বিপক্ষে এই তিনজনই কলকাতার প্রধান বাজি । নাইটদের সহ অধিনায়ক রিঙ্কু সিং এর দিকেও নজর থাকবে । দলের ইনিংসকে ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে তার কাঁধে । ব্যাটিং বিভাগ নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করছে না কলকাতা টিম ম্যানেজমেন্ট। গত ম্যাচের ব্যাটিং অর্ডার এই ম্যাচেও ধরে রাখবে তারা। বোলিং বিভাগ নিয়ে নাইটদের বিস্তর সমস্যা রয়েছে । দলের অন্যতম প্রধান অস্ত্র বরুন চক্রবর্তী চোটের কারনে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে নাও খেলতে পারেন। গত মাসে তিনি চোট নিয়ে খেলেছিলেন। এছাড়া মরশুমে প্রথমবারের জন্য গত ম্যাচে খেলতে নেবে, মাত্র ১.২ ওভার বল করে, চোটের কারণে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন মাথিশা পাথিরানা । তাকেও এই ম্যাচে পাওয়া যাবে না সম্ভবত । বৈভব আরোরা এবারের টুর্নামেন্টের শুরু থেকেই খারাপ বোলিং করে যাচ্ছেন তবুও ম্যাচের পর ম্যাচ তাকে খেলিয়ে যাচ্ছে নাইটরা । আজকের এই ম্যাচে সুনীল নারিন , অনুকূল রায় , কার্তিক ত্যাগীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে ।
অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এবারে হতশ্রী পারফর্ম করেছে । ব্যাটিং বিভাগে ধারাবাহিকতার অভাব, চোট আঘাত সমস্যা, জসপ্রিত বুমরার উইকেট না পাওয়া একাধিক কারণে ম্যাচের পর ম্যাচ হেরেছে । ইতিমধ্যে তারা প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তাদের কাছে ম্যাচটি শুধুই নিয়মরক্ষার । এই ম্যাচে রোহিত শর্মার দিকে বিশেষ নজর থাকবে কারণ ইডেনে রোহিতের রেকর্ড খুবই ভালো । এছাড়া বুমরা বনাম ফিন অ্যালেন এর লড়াই উপযোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে । এবার দেখা যাক শেষ পর্যন্ত নাইটরা এই ম্যাচে জিতে প্লে অফ পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে পারে কিনা ?
