আজকের দিনেখেলা

বাতিল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, কেন এমন সিদ্ধান্ত বিসিসিআইয়ের ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বাতিল করা হলো আইপিএল ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান । সাধারনত আইপিএলের প্রতি মরশুমের প্রথম ম্যাচের আগে এই অনুষ্ঠান হয় । এবারে টুর্নামেন্ট শুরুর দুই দিন আগেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিল বিসিসিআই । কেন এই সিদ্ধান্ত ?

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন ” গত ৪ই জুনের মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের এবারের শুরুর দিনে কোন অনুষ্ঠান হবে না । দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিসিআই এবার উদ্বোধনের দিন কোন সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে না । তবে ফাইনালের দিন বড় একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে ” । প্রসঙ্গত এর আগেও আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার নজির রয়েছে । ২০১৯ সালে পুলওয়ামা হামলায় ৪০ জন সিআরপিএফ জাওয়ান শহীদ হওয়ার পর বিসিসিআই আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল । সেইবার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ সৈনিকদের পরিবারকে দান করা হয়েছিল । এবারে বিসিসিআই উদ্বোধনী অনুষ্ঠানের অর্থ দিয়ে অন্য কোন সমাজ কল্যাণমূলক কাজ করবে কিনা সেটা এখনো অব্দি জানা যায়নি ।

আগামী শনিবার আইপিএল ২০২৬ এর প্রথম ম্যাচ। বেঙ্গালুরু চেন্নাইতে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *