আজকের দিনেতিলোত্তমা

প্রায় দেড়ঘণ্টা আকাশে চক্কর, অবশেষে অবতরণ মমতার বিমানের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- প্রবল দুর্যোগের জন্য কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারছিল না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। আজ বৃহস্পতিবার দুপুরে আশঙ্কায় ঝড় বৃষ্টি শুরু হয়, বিমানবন্দর এলাকায় শিলা বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার ফলে পরিস্থিতি ক্রমশ তছনছ হয়ে যায়। দেড়ঘন্টা মতো চক্কর কাটার পর অবশেষে বিকেল ৫ টা ১৮ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে নামে ।

প্রসঙ্গত তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে সভা ছিল। সেখান থেকে অন্ডাল হয়ে কলকাতায় ফেরার কথা ছিল তার। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে বিমানে চড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩টে ৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে বিমানটির নামার কথা ছিল। কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর ঠিক আগেই ঝড়বৃষ্টি শুরু হয় বলেই খবর। ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় দমদম বিমানবন্দর চত্বর। খারাপ আবহাওয়ার জেরে প্রায় দেড়ঘণ্টা ধরে মাঝ আকাশে চক্কর কাটে বিমানটি। অবশেষে বিকেল ৫টা ১৮ মিনিটে দমদম বিমানবন্দরে নামে বিমানটি।

মমতা বন্দ্যোপাধ্যায় এর বিমানটি ছাড়া আরো বেশ কয়েকটি বিমান অবতরণের সমস্যায় পড়েছিল। অন্ডালে বিমানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথাও হয়েছিল। কিন্তু অবশেষে সমস্ত বিপত্তি কাটিয়ে বিমানটি কলকাতায় অবতরণ করলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *