আজকের দিনেতিলোত্তমারাজনীতি

ভবানীপুরে শুভেন্দুর প্রচারকে কটাক্ষ কল্যাণের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনে বাংলার সবথেকে নজরকাড়া কেন্দ্র ভবানীপুর। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রামনবমীর পুণ্যলগ্নে সাতসকালেই গেরুয়া পাগড়ি মাথায় দিয়ে ভবানীপুরের রাস্তায় প্রচারে নামলেন শুভেন্দু। রামচন্দ্রকে হাতিয়ার করে জনসংযোগের পাশাপাশি এদিন তিনি রাজ্যে ‘রাম রাজ্য’ প্রতিষ্ঠার সংকল্পও নিয়েছেন।

বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এই প্রথম ভবানীপুরে বড়সড় কর্মসূচিতে অংশ নিলেন বিরোধী দলনেতা। মিছিলে হাঁটার পাশাপাশি স্থানীয় মন্দিরে পুজো দেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নিজের সমর্থন জোরদার করার চেষ্টা করেন। প্রচারের মঞ্চ থেকে শুভেন্দু ঘোষণা করেন, “বাংলায় এবার রাম রাজ্যের প্রতিষ্ঠা হবে। হাতে কাজ, পেটে ভাত আর মাথায় ছাদ— এই হবে আমাদের লক্ষ্য। মা-বোনেদের সুরক্ষা নিশ্চিত করাই হবে অগ্রাধিকার।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রামনবমীর এই প্রচারের মাধ্যমে হিন্দু ভোটের মেরুকরণ এবং হিন্দুত্ববাদী ভাবাবেগকে উসকে দেওয়াই শুভেন্দুর প্রধান লক্ষ্য।শুভেন্দুর এই প্রচারকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানিয়ে বলেন, “শুভেন্দু হনুমানের মতো এদিক-ওদিক লাফাচ্ছে। রামনবমীতে কোনো অশান্তি হয় না, যা হয় সবটাই বিজেপির তৈরি করা সাজানো নাটক।” গত দোলপূর্ণিমায় যখন শুভেন্দু ভবানীপুরে শোভাযাত্রা করেছিলেন, তখন তিনি প্রার্থী ছিলেন না। কিন্তু এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন তিনি। ফলে এই কেন্দ্রের প্রতিটি পদক্ষেপই এখন রাজ্য রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *