আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : অবশেষে থামলো রাজস্থানের বিজয় রথ, সৌজন্যে অনামি প্রফুল হিঙ্গে – সাকিব হুসেন ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ দুর্দান্ত শুরু করেছিল রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচে পরপর জয় পেয়েছিল তারা। অবশেষে থামলো তাদের জয়রথ। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ৫৭ রানের বড় ব্যবধানে ম্যাচ হারল তারা । সৌজন্যে আইপিএলের মঞ্চে নবাগত প্রফুল হিংগে ও সাকিব হুসেন। এই দুই বোলার মিলে তুলে নেয় রাজস্থানের আটটি উইকেট যার কারনে এবারের আইপিএলে রাজস্থানকে প্রথম পরাজয়ের সম্মুখীন হতে হয়।

আজকের ম্যাচে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিনের ম্যাচে তারা বেশ কয়েকটি পরিবর্তন করে। প্রফুল্ল হিঙ্গকে তারা আজকে খেলায় , আইপিএলে এটি তার প্রথম ম্যাচ । আজকে আবার ব্যর্থ হয় হায়দরাবাদের ওপেনাররা । অভিষেক শর্মা শূন্য রানে আউট হন, ট্রেভিস হেডের সংগ্রহ ১৮ । এর পরের উইকেটে ৮৮ রানের পার্টনারশিপ তৈরি হয়। ২৬ বলে ৪০ রান করেন হেনরিক ক্লাসেন । আজকে মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন হায়দ্রাবাদ অধিনায়ক ইশান । তিনি ৯১ রান করে আউট হন। নীতিশ কুমার রেড্ডি ১৩ বলে ২৮ রান করেন । সলিল অরোরা ১৩ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ২১৬ রান তোলে ইশান কিষান এর দল।

২১৭ রানের বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় ঘটে, এবারের আইপিএলে অন্যতম সফল দল রাজস্থানের । তাদের ইনিংসের প্রথম ওভারেই মাত্র এক রানের মাথায় তিনটি উইকেট পড়ে যায় । রাজস্থানের তিন ব্যাটার বৈভব সূর্যবংশী , ধ্রুব জুরেল এবং লুহান প্রিটোরিয়াস ০ রানে আউট হন । মাত্র নয় রানের মাথায় তাদের পাঁচটি উইকেট পড়ে যায় । নবাগত প্রফুল নেন তিনটি উইকেট এবং সাকিব হুসেন নেন দুটি উইকেট। এরপর রবীন্দ্র জাদেজা এবং ডোনোভান ফেরীরা রাজস্থানের ইনিংস কে ধীরে ধীরে সামাল দেওয়ার চেষ্টা করেন । এই দুইজন ১১৮ রানের পার্টনারশিপ তৈরি করেন । জাদেজা ৩২ টি বল খেলে ৪৫ রানে আউট হন এবং ফেরীরা ৪৪টি বল খেলে ৬৯ রান করেন । এই দুইজন ফিরতেই ম্যাচ থেকে হারিয়ে যায় রাজস্থান । শেষমেষ ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় রিয়ান পরাগের দল। ৫৭ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ।

আজকের এই ম্যাচটি জিতে পয়েন্ট টেবিল এর চতুর্থ স্থানে উঠে আসে ঈশান কিষান এর দল । ম্যাচ হারলেও শীর্ষস্থান ধরে রাখে রাজস্থান । তাদের পরের ম্যাচ আগামী ১৯ শে এপ্রিল কলকাতার বিরুদ্ধে ইডেন গার্ডেনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *