কুনজর কাটাতে নববর্ষের আগে বাড়িতে আনুন এগুলো
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণে পয়লা বৈশাখের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলেই এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। শাস্ত্রমতে বছরের প্রথম দিনটা যে কোনও কাজের জন্যই শুভ। অনেকে নতুন বছরে নতুন বাড়ি, গাড়ি কেনেন। যার সঙ্গে কু-দৃষ্টি বা নজর লাগার ভয় জড়িয়ে থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে, যখন কারও কুনজর লাগে, তখন এর প্রভাব আর্থিক জীবন এবং স্বাস্থ্যের উপর সবচেয়ে বেশি পড়ে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বছরের প্রথম দিনে ঘরে কিছু নির্দিষ্ট জিনিস আনলে দেবী লক্ষ্মীর কৃপায় ভরে ওঠে ঘর। দূর হয় কুনজর। আগামী বুধবার বাংলা নববর্ষ। তার আগেই ঘরে রাখুন এই জিনিসগুলো ।
তুলসি গাছঃ হিন্দু ধর্মে এর গুরুত্ব অসীম। নববর্ষের প্রথম দিনে বাড়িতে আনুন তুলসি গাছ। তাতে ভগবান বিষ্ণু প্রসন্ন হবেন। মিলবে আশীর্বাদ। আপনার আর্থিক সমৃদ্ধি হবে। মানসিক দিক থেকেও স্বস্তি পাবেন। ঘরের নেতিবাচকতা দূর হবে। তবে গাছটি যেন শুকিয়ে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখুন।
লাফিং বুদ্ধঃ বাস্তুশাস্ত্র অনুযায়ী, লাফিং বুদ্ধ সুখ ও সমৃদ্ধির প্রতীক। বাড়ির প্রধান দরজায় লাফিং বুদ্ধ স্থাপন করুন। নয়তো হলে উত্তর পূর্ব কোণেও রাখতে পারেন। ওই লাফিং বুদ্ধর হাসির মতোই ঝলমল করে উঠবে আপনার সংসার। আর্থিক সমস্যা দূর হবে। কমবে মানসিক চাপ।
স্বস্তিকঃ কুনজর কাটাতে নতুন বছরের প্রথম দিনে অবশ্যই বাড়ির মূল দরজার মাথায় স্বস্তিক চিহ্ন আঁকুন। যদি তা করার সময় না পান। তবে বাজারে বিক্রি হওয়া প্লাস্টিকের স্বস্তিক চিহ্ন কিনে দরজায় লাগিয়ে দিতে পারেন। তাতে মিলবে সুফল।
মূর্তিঃ এদিন দরজায় গণেশ এবং লক্ষ্মীর ছবি কিংবা মূর্তি স্থাপন করতে পারেন। রোজ বাড়িতে ঢোকা এবং বেরনোর সময় ভক্তিভরে প্রণাম করতে ভুলবেন না। তাতেই কাটবে কুনজর। দূর হবে অর্থাভাব। ধন-ঐশ্বর্যে উপচে পড়বে আপনার সংসারে। তাই পুরো ইতিবাচক শক্তিতে বাড়িকে ভরিয়ে তুলতে অবশ্যই এই কাজ করুন।
আম্রপল্লবঃ বাস্তুতন্ত্র অনুযায়ী, আম্রপল্লব খুবই শুভ। এদিন প্রধান দরজার বাইরে আম কিংবা অশোক পাতার মালা টাঙান। প্রতি ১৫ দিন অন্তর আম কিংবা অশোক পাতার মালা বদলে ফেলুন। শুকনো পাতা আপনার সংসারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই যেন শুকিয়ে না যায়, সেদিকে অবশ্যই নজর দিন।
ঘোড়ার নালঃ বাস্তুতন্ত্র অনুযায়ী অত্যন্ত শুভ। আর তা আপনার বাড়ির মূল দরজায় টাঙালেই মিলবে সুফল।
ময়ূরের পালকঃ নতুন বছরের প্রথম দিনে ময়ূরের পালক ঘরে আনতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ময়ূরের পালক। বাস্তুতন্ত্র অনুযায়ী, ময়ূরের পালক বাড়িতে রাখলে সংসারে শান্তি, সৌহার্দ্য বৃদ্ধি পায়। অবশ্যই ঘরের উত্তর-পূর্ব দিকে কিংবা পুজোর স্থানে রাখুন ময়ূরের পালক। তাতে মানসিক অস্থিরতা দূর হবে। ইতিবাচক শক্তিতে ভরে উঠবে আপনার সংসার।
কচ্ছপঃ বাস্তুশাস্ত্র অনুযায়ী, ধাতব কচ্ছপ অত্যন্ত শুভ। দীর্ঘায়ু, স্থিরতা ও সৌভাগ্যের প্রতীক ধাতব কচ্ছপ। নববর্ষের প্রথম দিনে কচ্ছপ বাড়িতে আনতে পারেন। পিতল, তামা কিংবা রুপো কচ্ছপ কিনুন। অবশ্যই বাড়ির উত্তর দিকে তা রাখুন। ব্যবসা ও চাকরিক্ষেত্রে আপনার উন্নতি কেউ রুখতে পারবেন না। পরিবারের প্রত্যেক সদস্যের সার্বিক উন্নতিও হবে।
