সম্পর্কে একঘেয়েমি? অনুষঙ্গে আনুন রিফ্রেসমেন্ট!
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ কোনও সম্পর্কই সবসময় একই ছন্দে বয়ে চলে না। নদীর মতোই সেখানে চলে জোয়ার-ভাঁটার খেলা। কখন নিশ্চুপে দুটো মন কাছাকাছি আসে তার টের পাওয়া যায় না যেমন। তেমনই আবার কখনও সামান্য ঝটকাতেই ছিটকে যায় দুটো মানুষ। তার ওপর বর্তমানে ব্যস্ত সময়ে নিজের সঙ্গীকে সঠিক সময় না দেওয়ায় বাড়ে মান-অভিমান, নীরবতা। ধীরে ধীরে দুটি মানুষের মধ্যে বাড়ে দূরত্বও। সেই নীরবতাই দেওয়াল হয়ে দাঁড়ায় দুটো মনের মাঝে। এইভাবে সম্পর্কে একঘেয়েমি আসে। অফিস থেকে ফিরে একসঙ্গে রাতের খাবার খাওয়া, একটু টিভি, ঘুম-এই চক্রেই আটকে পড়ে জীবন। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে একঘেয়েমি। কিন্তু চাইলেই ফিরিয়ে আনতে পারেন সম্পর্কের হারানো চার্ম। সেই চাবি কিন্তু রয়েছে আপনার হাতেই।
সম্পর্ককের প্রেম গাঢ় করতে এবং একঘেয়েমি কাটাতে আপনাদের জন্য রইল কিছু সহজ টিপস:
• কোয়ালিটি টাইম : কাজের চাপে একে অপরকে সময় দিতে না পারলে, দিনে অন্তত ১৫-২০ মিনিট ফোনের ব্যবহার বন্ধ করে একে অপরের সাথে কথা বলুন ।
• সারপ্রাইজ ডেট: হঠাৎ করে প্রিয় রেস্তোরাঁয় ডিনার বা কোনো ভালো সিনেমা দেখতে যান।
• পছন্দের কাজ: দুজনে মিলে নতুন কিছু করুন যেমন: সিনেমা দেখতে যাওয়া, গান শোনা,জিম বা জুম্বা তে ভর্তি হওয়া।অথবা কনসার্ট বা কমেডি শো থাকলে একসঙ্গে সেখানে চলে যান। এক কথায় যেটা দুজনেরই ভালো লাগবে এরকম কাজ করুন।যেখানে আপনি আপনার সঙ্গীকে একটু বেশী সময় দিতে পারবেন
• পুরনো স্মৃতি রোমন্থন: একসঙ্গে কাটানো পুরনো দিনের ছবি বা ভিডিও দেখুন, এতে পুরনো আবেগ আবার ফিরে আসবে।
• একসঙ্গে রান্না: ছুটির দিনে দুজনে মিলে পছন্দের কোনো খাবার রান্না করে খেয়ে দেখুন, এটি সম্পর্ককে আরও মজবুত করবে। বেরতেই হবে তা কিন্তু নয়। বাড়িতেই বানিয়ে নিন রেস্তোরার মতন পরিবেশ। রাতে খাবার টেবিলটিকে নিজের মতন করে ফুল ও ক্যন্ডেল দিয়ে সাজিয়ে নিয়ে নিজেদের মতন এনজয় করুন ।
এই ছোট ছোট অভ্যাসগুলোই কাজের চাপের মাঝেও নতুন প্রাণ এনে দেবে আপনাদের সম্পর্কে ।
