আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : জয়ের খোঁজে চেন্নাইয়ের ডেরায় আজ হার্দিকের মুম্বাই !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ইতিহাসের সফলতম দুই দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এবারে সিজনে তাদের পারফরম্যান্স একদম তলানির দিকে। চলতি সিজনে আটটি ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে চেন্নাই। সেখানে মুম্বাইয়ের অবস্থা আরো খারাপ। তারা মাত্র দুটি ম্যাচে জয় পেতে সক্ষম হয়েছে। প্লে-অফে ওঠার সমীকরণ দুই দলের কাছে অত্যন্ত কঠিন। চিপকে এই সিজনে তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই ।

চেন্নাই সুপার কিংস শুরু থেকে ভালো খেলতে পারেনি এবারের আইপিএলে। মাঝখানে ছাড়া তিনটি ম্যাচে জয় অর্জন করতে সক্ষম হয়েছে। অধিনায়ক এবং ব্যাটার দুই ভুমিকাতে ঋতুরাজ গায়কোয়াড এর পারফরমেন্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। শুধু মাত্র গুজরাটের বিপক্ষে গত ম্যাচে চেন্নাই অধিনায়ক ৬০ বলে ৭৪ রান করেছিলেন । আর কোন উল্লেখযোগ্য ইনিংস নেই তার। মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে চেন্নাই কে একদম ছন্নছাড়া লাগছে। টপ অর্ডারে সঞ্জু স্যামসন ছাড়া কেউ রান পাচ্ছেন না সেভাবে । আয়ুষ মাত্রে শুরুর কয়েকটি ব্যাট হাতে রান করেছিলেন কিন্তু চোটের কারণে তিনি দলের বাইরে । তার পরিবর্তে খেলা উর্ভিল প্যাটেল ব্যাট হাতে ব্যর্থ। চেন্নাইয়ের ব্যাটিং বিভাগকে ধারাবাহিক হতে হবে। মহেন্দ্র সিং ধোনি প্রথম একাদশে ফিরলে দল অনেক খানি ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা । তবে চোট সারিয়ে সুস্থ হওয়ার পর নেটে ব্যাটিং অনুশীলন করলেও তাকে খেলতে দেখা যাচ্ছে না । তবে তিনি ঠিক কবে মাঠে ফিরবেন তার কোন নিশ্চিত উত্তর নেই কারো কাছে। চেন্নাইয়ের বোলিং বিভাগে একমাত্র ধারাবাহিক আনসুল কাম্বোজ। এই দলের সর্বাধিক উইকেট শিকারি বোলার তিনি। বাকিরা বিক্ষিপ্তভাবে পারফরম্যান্স করছেন। টুর্নামেন্টে ভালো ফলাফল পড়তে হলে সম্মিলিতভাবে জ্বলে উঠতে হবে। জেমি ওভারটন এবং নুর আহমেদকে বাড়তি দায়িত্ব নিতে হবে।

অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে কলকাতাকে হারিয়ে তাদের অভিযান শুরু করেছিল। কিন্তু একের পর এক ম্যাচে তারা পরাজয়ের সম্মুখীন নয় । মাঝে গুজরাট টাইটান্স কে তারা হারাতে সক্ষম হয়েছিল। এই দুটি জয় ছাড়া বাকি সব কটা ম্যাচে তারা হেরেছে। মুম্বাইয়ের হারের অনেক কারণ আছে । ব্যাটিং বিভাগে ধারাবাহিকতার অভাব এর মধ্যে অন্যতম। মুম্বাইয়ের কোন ব্যাটার ধারাবাহিকভাবে রান পাননি। চলতি আইপিএলে কমলা টুপির দৌড়ে প্রথম কুড়িজনের মধ্যে মুম্বাইয়ের একমাত্র আছেন রায়ান রিক্লেনটন, তবুও তিনি ১৯ নম্বরে । তাহলেই মুম্বাইয়ের ব্যাটিং বিভাগের পরিস্থিতি কতটা খারাপ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে । এছাড়া চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা। যার অনুপস্থিতি দলকে ভুগিয়েছে । সূর্যকুমার যাদব, তিলক বর্মা এমনকি অধিনায়ক হার্দিক তাদের চিরাচরিত ছন্দ আটটি ম্যাচ খেলার পরেও খুঁজে পাননি । যা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে । কোচ মাহেলা জয়বর্ধনেকে অনেকটা পরিশ্রম করতে হবে ব্যাটিং বিভাগের হাল ফেরানোর জন্য । এছাড়া হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলছেন একাধিক প্রাক্তন ক্রিকেটাররা অনেকে তো হার্দিককে বসানোর দাবি তুলেছেন। এই সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে হবে মুম্বাইকে। অপরদিকে মুম্বাইয়ের বোলিং বিভাগের প্রধান অস্ত্র জসপ্রিত বুমরা আটটি ম্যাচ খেলে মাত্র দুটি উইকেট পেয়েছেন । এই মুহূর্তে বিশ্বের ভয়ংকরতম ফাস্ট বোলারের এহেনও পারফরম্যান্সের প্রভাব পড়েছে দলের জয় পরাজয়ের খতিয়ানে । বাকিদের মধ্যে কেউই ধারাবাহিক নয় । চেন্নাইয়ের বিপক্ষে জয়ের রাস্তায় ফেরার জন্য দলে একাধিক পরিবর্তন হলেও হতে পারে ।

এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে মুম্বাইয়ের ঘরের মাঠে গিয়ে তাদেরকে হারিয়েছিল চেন্নাই । মুম্বাই এর কাছে আজকে বদলা নেয়ার সুযোগ । তবে পারবেন কি হার্দিকরা ? সেদিকে নজর থাকবে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *