Kamaljeet-Suruchi : লক্ষ্যভেদে সফল ভারত, এশিয়াডে সোনা জিতলেন কমলজিৎ-সুরুচি
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- একঝাঁক রুপোর পর অবশেষে সোনার (Kamaljeet-Suruchi) হাসি। চলতি এশিয়াডে ভারতকে দ্বিতীয় সোনা এনে দিলেন শুটাররা। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে (Kamaljeet-Suruchi)চ্যাম্পিয়ন হলেন কমলজিৎ এবং সুরুচি ইন্দের সিং।
শুক্রবার সকাল থেকেই দাপট দেখান ভারতীয় জুটি। যোগ্যতা(Kamaljeet-Suruchi) অর্জন পর্বে এশিয়ান রেকর্ড ছুঁয়ে ফাইনালে ওঠেন কমলজিৎ-সুরুচি। ফাইনালেও ধারাবাহিকতা বজায় রাখেন তাঁরা। সোনার লড়াইয়ে কয়েকটি শট লক্ষ্যভ্রষ্ট হলেও দ্রুত সামলে নেন। শেষ পর্যন্ত দক্ষিণ (Kamaljeet-Suruchi)কোরিয়ার জুটিকে ৬.৬ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে সোনা নিশ্চিত করেন।
অন্যদিকে শুটিংয়েই এদিন আরও একটি পদক (Kamaljeet-Suruchi)এসেছে। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন টিম ইভেন্টে রুপো জিতেছে ভারত। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, নীরজ কুমার এবং রুদ্রাঙ্কশ পাটিলের দল অল্পের জন্য সোনা হাতছাড়া করে চিনের কাছে হারে। যদিও ব্যক্তিগত ইভেন্টে (Kamaljeet-Suruchi)এখনও পদকের আশা রয়েছে। ফাইনালে উঠেছেন ঐশ্বর্য এবং নীরজ।
এই দুটি পদক নিয়ে চলতি এশিয়াডে ভারতের মোট পদক(Kamaljeet-Suruchi) সংখ্যা দাঁড়াল ১৯টি, যার মধ্যে ২টি সোনা। শুটিং ছাড়াও এদিন স্কোয়াশের মিক্সড ডাবলসে জ্যোৎস্না-ভেলাভেন এবং টেবিল টেনিসে মানস-দিয়ার জুটি সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ (Kamaljeet-Suruchi)নিশ্চিত করেছেন।
