আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Tulu Mandal : আরও বিপাকে টুলু, বীরভূমের ‘পাথর সম্রাটে’র মামলা থেকে সরলেন বিচারপতি

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আরও বিপাকে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল (Tulu Mandal)। তার বিরুদ্ধে হওয়া FIR চ্যালেঞ্জ করার মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বর্তমানে টুলু কোথায়, তা জানেন না কেউ। গত ২৮ জুলাই বীরভূমের দেউচা গ্রাম থেকে টুলুর(Tulu Mandal) আত্মীয় মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়।(Tulu Mandal) তারপর থেকেই স্ক্যানারে টুলু।

 

টুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই গ্রেপ্তারি (Tulu Mandal)পরোয়ানাকে চ্যালেঞ্জ করে রক্ষাকবচ চেয়ে প্রথমে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করেন টুলু। আবেদন খারিজ হয়ে যায়। এরপর মামলাটি যায় বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। তিনি মামলা থেকে সরে(Tulu Mandal) দাঁড়ান। ফের মামলাটি বিচারপতি ভট্টাচার্যের কাছে আসে, এবার তিনিও শুনানি থেকে সরে দাঁড়ালেন। ফলে (Tulu Mandal)মামলাটি প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগের কাছে ফেরত গিয়েছে। পরবর্তীতে মামলাটি কার বেঞ্চে শুনানি হবে, তা ঠিক করবেন(Tulu Mandal) প্রধান বিচারপতি।

 

 

বাম আমলে মহম্মদবাজারের পাথর খাদানে দিনমজুরি থেকে উত্থান টুলুর(Tulu Mandal)। শিক্ষাকে কাজে লাগিয়ে প্রথমে গাড়িতে পাথর চাপানোর ইজারা, তারপর লরি কিনে পরিবহণ ব্যবসা। তৃণমূল আমলে নেতাদের সঙ্গে সখ্যতা এবং ২০১৬ সালে অনুব্রত মণ্ডলের স্নেহধন্য হয়ে (Tulu Mandal)টোলগেট পরিচালনার দায়িত্ব পেয়ে ফুলে ফেঁপে ওঠা। সেই টুলু মণ্ডল এখন কোথায়, সেটাই এখন(Tulu Mandal) লাখ টাকার প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *