আজকের দিনেঅন্যান্যভারত

ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকাটি অবশ্যই দেখে নিন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- মে মাস শুরু হওয়ার আগেই গ্রাহকদের সুবিধার্থে ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । ৩১ দিনের এই মাসে সাপ্তাহিক ছুটি, বিভিন্ন উৎসব এবং বিশেষ জয়ন্তী মিলিয়ে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে মনে রাখা জরুরি যে, স্থানীয় উৎসব ও প্রথা অনুযায়ী ব্যাঙ্ক ছুটির এই তালিকা এক এক রাজ্যে এক এক রকম হতে পারে।

তাই মে মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে নিচের ছুটির তালিকাটি দেখে নেওয়া জরুরি, যাতে আপনার গুরুত্বপূর্ণ কাজ সময়মতো সম্পন্ন হয়:

২০২৬ সালের মে মাসে ব্যাঙ্কগুলো কবে বন্ধ থাকবে?

  • ১ মে (শুক্রবার): শ্রমিক দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৩ মে (রবিবার): সাপ্তাহিক ছুটি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৭ মে (বৃহস্পতিবার): বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনেক জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৯ মে (শনিবার): দ্বিতীয় শনিবার উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১০ মে (রবিবার): সাপ্তাহিক ছুটি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৭ মে (রবিবার): সাপ্তাহিক ছুটি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৩ মে (শনিবার): চতুর্থ শনিবার উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৪ মে (রবিবার): সাপ্তাহিক ছুটি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৫ মে (সোমবার): মহারানা প্রতাপ জয়ন্তী উপলক্ষে অনেক জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৩১ মে (রবিবার): সাপ্তাহিক ছুটি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক ছুটি

  • ১ শুক্রবার মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা
  • ৯ মে শনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন
  • ২৭ মে বুধবার ইদুজ্জোহা

সপ্তাহান্তে এই দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে

  • মে ৩ – রবিবার সাপ্তাহিক ছুটি সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • মে ৯ – মাসের দ্বিতীয় শনিবার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী – সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • মে ১০ – রবিবার সাপ্তাহিক ছুটি সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • মে ১৭- রবিবার সাপ্তাহিক ছুটি সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • মে ২৩ – মাসের চতুর্থ শনিবার সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে
  • মে ২৪- রবিবার সাপ্তাহিক ছুটি সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে
  • মে ৩১ – রবিবার সাপ্তাহিক ছুটি সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে

শুধুমাত্র আরবিআই (RBI) ছুটির তালিকা প্রস্তুত করে
রিজার্ভ ব্যাঙ্ক  ছাড়া অন্য কোনও ব্যাঙ্ক  নিজের ইচ্ছেমত ছুটি নির্ধারণ করতে পারে না। RBI প্রতি মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রস্তুত করে। এটিকে তিনটি ক্যাটাগরিতে নোটিফাই করা হয়য। প্রথমত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট হলিডে, দ্বিতীয়ত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং তৃতীয়ত ব্যাঙ্ক  অ্যাকাউন্ট বন্ধের দিন। স্থানীয় বিশ্বাস ও উৎসবের উপর ভিত্তি করে বিভিন্ন রাজ্যের ব্যাঙ্ক  ছুটি ভিন্ন ভিন্ন দিনে পড়ে। যদি ব্যাঙ্ক  ছুটির তালিকার বাইরে অন্য কোনও দিনে ব্যাঙ্ক বন্ধ থাকে, তাহলে আরবিআই এর জন্য একটি পৃথক সার্কুলার বা বিজ্ঞপ্তি জারি করে।

আপনি ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবহার করতে পারেন

ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকরা ডিজিটাল ব্যাঙ্কিং, ইউপিআই, আইএমপিএস এবং নেট ব্যাঙ্কিং ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারেন। ছুটির দিনেও সমস্ত অনলাইন পরিষেবা চালু থাকে। আপনি ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আপনার অনলাইন কাজ সম্পন্ন করতে পারেন। আপনি এটিএম ব্যবহার করে নগদ টাকা তুলতে পারেন। এছাড়াও আপনি ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করতে পারেন। নেট ব্যাঙ্কিং ২৪x৭ উপলব্ধ। যেকোনও সমস্যার জন্য আপনি ব্যাঙ্কের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *