আজকের দিনেতিলোত্তমা

MILAN PRADHAN CASE : রক্ষাকবচ খারিজ মিলনের, ‘আপনি ভগবান নন’ – মন্তব্য প্রধান বিচারপতির

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের (MILAN PRADHAN CASE) রক্ষাকবচ খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুললেন, কেন জামিনের আবেদন করেননি প্রার্থী (MILAN PRADHAN CASE) ?

বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল, নতুন মামলায় মিলনকে গ্রেফতার দেখানো যাবে না এবং কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য (MILAN PRADHAN CASE)।

শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চ সেই রক্ষাকবচ খারিজ করে দেয়। প্রধান বিচারপতি বলেন, “একক বেঞ্চ কীভাবে এই নির্দেশ দিতে পারে? এই নির্দেশ দেখে আমি বিস্মিত!”

শুনানিতে মিলনের আইনজীবী দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সমর্থনের ঘোষণার পরেই পরিস্থিতি বদলেছে। ভোটের মুখে ২০০৭ সালের পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে যাতে তিনি লড়তে না পারেন। সময়ের অভাবে জামিন নয়, রক্ষাকবচ চাওয়া হয়েছে।

জবাবে প্রধান বিচারপতি বলেন, “আপনি ভগবান নন। প্রত্যেক নাগরিকের জন্য আইন সমান। আপনি বিশেষ কেউ নন। নির্বাচনে লড়ছেন বলে আইন এড়াতে পারেন না। জামিনের আবেদন করুন। ছুটির দিনেও আদালত বসতে পারে।”

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানান, গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে এবং কমিশনের নির্দেশেই পদক্ষেপ।

হাইকোর্ট স্পষ্ট করে দিল, নির্বাচনী প্রার্থী হলেই আইনের ঊর্ধ্বে নন কেউ। মিলন প্রধানকে এবার নিয়ম মেনে জামিনের আবেদনই করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *