Humayun Kabir : বাবরি-অডিও কাণ্ডে ফের তলব হুমায়ুন কবীরকে, ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ২৩ সেপ্টেম্বর ফের হাজিরার নির্দেশ
কিউ ইন্ডিয়া বাংলা, রেজিনগর :- বাবরি মসজিদের বিতর্কিত অডিও কাণ্ডে বুধবার ফের আমজনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রধান হুমায়ুন কবীরকে তলব করল বহরমপুর থানার পুলিশ (Humayun Kabir)। সোমবার নির্ধারিত সময়ের আগেই থানায় হাজিরা দেন নওদার বিধায়ক। প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে তিনি জানান, আগামী ২৩ সেপ্টেম্বর ফের তাঁকে ডাকা হয়েছে (Humayun Kabir)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের সময় একটি ভাইরাল অডিওকে কেন্দ্র করে এই তদন্ত (Humayun Kabir)। অডিওতে মুর্শিদাবাদে নির্মীয়মান বাবরি মসজিদে বিজেপির দলীয় পতাকা লাগানোর পরিকল্পনার কথা শোনা যায়। (Humayun Kabir) দুই ব্যক্তির মধ্যে হওয়া ওই কথোপকথনের এক প্রান্তে হুমায়ুন কবীর ছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ (Humayun Kabir)।
জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে হুমায়ুন বলেন, “আগের জিজ্ঞাসাবাদের মতো প্রশ্নমালা হয় না (Humayun Kabir)। এবার প্রশ্ন অনেক কম। আমি যথাসম্ভব উত্তর দিয়েছি। প্রশ্নের উত্তর দিতে জানলেই সব সহজ, না জানলেই কঠিন হয়ে পড়ে।”এদিন রেজিনগর থানার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, (Humayun Kabir) থানায় অভিযোগ জানাতে গেলে গোবর ছড়িয়ে তাঁদের পথ আটকানো হয় এবং তাঁর কর্মীদের থানায় ঢুকতে দেওয়া হয়নি (Humayun Kabir)।
অন্যদিকে, রবিবারই উপনির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন AJUP প্রধান (Humayun Kabir)। তাঁর অভিযোগ, “ভোটের আগে বিজেপির কথায় পুলিশ আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে (Humayun Kabir)।” মুর্শিদাবাদ পুলিশ জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি সোমবার নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছেন। চিঠিতে তিনি দাবি করেন, পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশেই বিভিন্ন থানার আইসি ও ওসি-রা তাঁদের দলের রাজ্য ও (Humayun Kabir)ব্লক স্তরের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জেলবন্দি করছেন (Humayun Kabir)।সব মিলিয়ে বাবরি-অডিও কাণ্ডে জিজ্ঞাসাবাদ এবং ভোটের মুখে পুলিশি হেনস্থার অভিযোগে রাজনৈতিক পারদ চড়ছে মুর্শিদাবাদে। ২৩ সেপ্টেম্বর ফের হাজিরার পর এই মামলা কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সকলের (Humayun Kabir)।
