Chicken Xacuti : চলুন শিখে ফেলি চিকেনের অভিনব রেসিপি চিকেন জাকুটি
কিউ ইন্ডিয়া বাংলা : চিকেন মানেই যে শুধু লাল লাল ঝোল, স্ট্যু বা কষা শুধু তাই নয় (Chicken Xacuti)। চিকেন দিয়ে এবার বানানো যাবে নতুন নতুন সুস্বাদু নানান খাবার। চলুন শিখি এক অভিনব রেসিপি, যার নাম চিকেন জাকুটি। (Chicken Xacuti) শোনা যায় এই খাবারটির উৎপত্তি হয়েছিল গোয়াতে। এই রান্নাটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল, শুকনো খোলায় ভাজা মশলা এবং নারকেল মিলেমিশে একাকার হয়েছে (Chicken Xacuti)। চলুন দেখে নিই রান্নাটি করতে কি কি লাগবে-
উপকরণ (Chicken Xacuti)
৭৫০ গ্রাম মুরগির মাংস, হাড়-সহ ২ ইঞ্চি টুকরো করে কাটা
দেড় টেবিলচামচ আদা-রসুন বাটা
১ চা-চামচ হলুদগুঁড়ো
২-৩ টেবিলচামচ গোটা ধনে
১ চা-চামচ গোটা জিরে
৮-১০টি কালো গোলমরিচ
১ ইঞ্চি দারচিনি
১টি স্টার অ্যানিস
৫-৬টি লবঙ্গ
১ চা-চামচ মৌরি
আধ চা-চামচ জোয়ান
১ টেবিলচামচ পোস্তদানা
৩টি শুকনোলঙ্কা
১ কাপ কোরানো নারকেল
৫ টেবিলচামচ তেল
২টি মাঝারি আকারের পেঁয়াজ, (কুচোনো)
৬-৮ কোয়া রসুন
১ ইঞ্চি আদা, মোটা করে কাটা
২টি কাঁচালঙ্কা (চিরে নেওয়া)
৬-৮টি কারিপাতা
১টি বড় টম্যাটো (কুচোনো)
২ টেবিলচামচ তেঁতুলের ক্বাথ
স্বাদমতো নুন
পরিবেশনের জন্য টাটকা ধনেপাতার ডাঁটি
প্রণালী (Chicken Xacuti)
একটি পাত্রে চিকেন নিয়ে তাতে পরিমান মতো নুন, (Chicken Xacuti) আদা-রসুন বাটা এবং আধ চা-চামচ হলুদগুঁড়ো দিয়ে মিশিয়ে ১০-১৫ মিনিটের জন্য চাপা দিয়ে রাখুন। (Chicken Xacuti) এরপর কড়াই গরম করে তাতে ধনে, জিরে, গোলমরিচ, দারচিনি, স্টার অ্যানিস, লবঙ্গ, মৌরি, জোয়ান, পোস্ত এবং শুকনোলঙ্কা তেল ছাড়া হালকা করে ভেজে নিন (Chicken Xacuti)। মুচমুচে করে ভেজে নেওয়ার পর একটি পাত্রে ঢেলে নিন। এরপর কোরানো নারকেল নিয়ে শুকনো কড়াইয়ে বাদামি রং করে ভেজে তুলে নিন (Chicken Xacuti)।
এরপর ওই কড়াইয়েই দুই টেবিলচামচ তেল গরম করে তাতে কিছুটা কুঁচনো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিন,(Chicken Xacuti) আর সাথে মিশিয়ে ফেলুন রসুন, আদা, কাঁচালঙ্কা, আধ চা-চামচ হলুদগুঁড়ো ও ভাজা নারকেল দিয়ে ভালো মতো করে ভেজে নামিয়ে নিন (Chicken Xacuti)। এরপর মশলা ঠান্ডা করে মিহি একটা পেস্ট বানিয়ে নিন। এরপর আরেকটি কড়াইয়ে তিন টেবিলচামচ তেল গরম করে তাতে বাকি পেঁয়াজ ও কারিপাতা, সাথে টমেটো মিশিয়ে মাঝারি আঁচে ৪-৫ মিনিট ভাজুন। এপর এর সাথে মিশিয়ে ফেলুন আগে থেকে মাখিয়ে রাখা চিকেন। ৪-৫ মিনিট উচ্চ তাপে রান্না করুন (Chicken Xacuti)। তারপর বাটা মশলা ও পরিমান মতো নুন মিশিয়ে ২-৩ মিনিট ভেজে নিন। দেড় কাপ মতন জল মিশিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন চাপা দিয়ে দিয়ে। ঢাকনা খুলে তেঁতুলের ক্বাথ মিশিয়ে ২-৩ মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন। সুন্দর করে ধনেপাতার ডাঁটি দিয়ে সাজিয়ে ভাত বা রুটির সাথে পরিবেশন করুন চিকেন জাকুটি (Chicken Xacuti)।
