আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Mamata : নীল-সাদা লোগোতে ফুটবলার প্রতীক, নতুন পরিচয়ে মমতা শিবির

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- জোড়া ফুল প্রতীক ফ্রিজ হওয়ার পর নতুন লোগো প্রকাশ করল মমতা শিবির (Mamata)। নীল প্রেক্ষাপটে সাদা হরফে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ এবং মাঝে ফুটবলার প্রতীক নিয়ে ভোটের ময়দানে নামার প্রস্তুতি (Mamata)।

 

ঋত এবং কালীঘাটের মধ্যে প্রতীক যুদ্ধে জোড়া ফুল প্রতীক ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (Mamata)। ১৮ সেপ্টেম্বর কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মমতা শিবিরের নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক ‘ফুটবলার’ (Mamata), অন্যদিকে ঋতব্রত শিবিরের নাম ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক ‘খাম’।

 

নতুন লোগোতে নীল প্রেক্ষাপটের উপর সাদা হরফে বড় করে দলের নাম লেখা,(Mamata) তার মাঝে রয়েছে জাতীয় পতাকার তিন রং – গেরুয়া, সাদা ও সবুজ। ২০২১ সালে নন্দীগ্রামে হুইল চেয়ারে বসে ফুটবল হাতে প্রচার করেছিলেন মমতা, এবার সেই ফুটবলার প্রতীক নিয়েই ৬ অক্টোবরের (Mamata) নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে লড়াই। ভোটের আগে নতুন প্রতীক চেনানোই এখন বড় চ্যালেঞ্জ। তাই সমস্ত নেতা-কর্মীকে ময়দানে নেমে নতুন লোগো চেনানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *