আজকের দিনেবাংলার আয়না

Howrah-Sankrail : বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস ও গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ, সাঁকরাইলে FIR !

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং পরে ২ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সাঁকরাইলের রাজনৈতিক কর্মী আদিত্য সামন্তের বিরুদ্ধে। হুমকি ও ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টার অভিযোগও করেছেন নির্যাতিতা মহিলা। সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি নিজে তিন সন্তানের মা। এলাকায় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত আদিত্য সামন্ত ২০২৪ সালের প্রথমদিকে তাঁর বাড়িতে এসে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর বিভিন্ন সময়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আদিত্য এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয় ও হুমকির কারণে তিনি এতদিন চুপ ছিলেন।

মহিলার আরও অভিযোগ, ২০২৫ সালের অক্টোবর মাসে দোকানের ব্যবসা বাড়ানোর অজুহাতে আদিত্য তাঁর কাছ থেকে জোর করে প্রায় ২ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না নিয়ে যায়। ডিসেম্বরের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তা ফেরত দেয়নি। গয়না বর্তমানে আদিত্যর হেফাজতেই রয়েছে বলে দাবি।

অভিযোগপত্রে বলা হয়েছে, বিয়ে ও গয়না ফেরতের জন্য বারবার ফোনে ও সরাসরি যোগাযোগ করলেও আদিত্য উল্টে হুমকি দিয়েছে। এমনকি মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। তিন সন্তানকে নিয়ে ক্রমাগত হুমকির জেরে তিনি চরম মানসিক চাপে ভুগছেন।

নিজেকে অসহায় ও অভাবী দাবি করে ওই মহিলা অবিলম্বে আদিত্য সামন্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ করেছেন।

তিন সন্তানের মাকে বিয়ের নামে প্রতারণা ও আর্থিক শোষণের এই অভিযোগ ঘিরে সাঁকরাইলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত আদিত্য সামন্তের বক্তব্য এখনও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *