আজকের দিনেভারত

রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, কী বলবেন মোদী ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : – আজ শনিবার রাত ৮টা বেজে ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন কোন বড় ঘোষণা করবেন তিনি, বিষয়টির ওপর নজর গোটা দেশের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের বিষয় সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য এখনও দেয়নি PMO। প্রধানমন্ত্রীর ভাষণের বিষয় নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে দেশজুড়ে l

প্রসঙ্গত,এ দিন সকালেই দিল্লিতে পশ্চিম এশিয়ার সংঘাত-সহ নিরাপত্তার বিষয়ে আলোচনা করতে মন্ত্রিসভার বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষত ভারতের জ্বালানি সরবরাহ, বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতির উপরে পশ্চিম এশিয়ায় চলা উত্তেজনার কতটা প্রভাব পড়েছে, তা নিয়ে আলোচনা হয়—সূত্রের খবর এমনটাই। ভাষণের নির্দিষ্ট এজেন্ডা আগে থেকে জানানো না হলেও রাজনৈতিক মহলের ধারণা যে, প্রধানমন্ত্রী দেশের প্রস্তুতি, নিরাপত্তা ও সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে এ দিন জাতির উদ্দেশে স্পষ্ট বার্তা দেবেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ভারতের কি অবস্থান সে সমস্ত বিষয় উঠে আসতে পারে মোদির ভাষণে l

এছাড়া গতকাল শুক্রবার ১৭ ই এপ্রিল সংসদে কিছুটা ধাক্কা খেয়েছে কেন্দ্র সরকার l মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল পাশ করাতে ব্যর্থ হয়েছে তারা। দুই-তৃতীয়াংশের সমর্থন না-পাওয়ায় বাতিল হয়ে গিয়েছে সংবিধান সংশোধনী বিল। বিষয়টি নিয়ে দেশের জনগণের উদ্যেশ্যে বার্তা দিতে পারেন l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *