Cricket-Gautam Gambhir : সরানো হবে কী হেড কোচ গৌতম গম্ভীর কে ? কী বলছে বিসিসিআই ?
কিউ ইন্ডিয়া বাংলা :- দল হারলেই সমালোচনা শুরু হয়ে যায় গম্ভীর এর। এবং সোশ্যাল মিডিয়ায় ওঠে তার বরখাস্তের দাবি। এ বিষয়ে কী বলছে বিসিসিআই?
বোর্ড সচিব দেবজিত সাইকিয়া সোশ্যাল মিডিয়ায় ওঠা এই গুঞ্জন কে পুরোপুরি ভাবে খারিজ করে দেন । গৌতম গম্ভীর কে সরানোর কোন পরিকল্পনা এখন বোর্ডের নেই যা শোনা যাচ্ছে পুরোটাই গুজব । সমাজেমাধ্যমে একটি আলোচনা চলছে দীর্ঘদিন ধরে, যে আসন্ন টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে ভারত যদি না জিততে পারে ও গৌতম গম্ভীর কে দায়িত্ব থেকে অপসারণ করা হবে। এই খবরেরও কোন ভিত্তি নেই বলে দাবি করেন তিনি । ভারতীয় দলের কোচিং স্টাফ সংক্রান্ত বিষয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ দল আছে যা পুরোটা প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে তৈরি , এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে সেই কমিটি । এছাড়া পাঁচজন নির্বাচকরা আছেন তারা প্রত্যেকেই যোগ্য সুতরাং এই বিষয়ে বাইরের কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না ।
তিনি আরো বলেছেন যে ভারত ১৪০ কোটির দেশ , দল হারলে ভারতের সমালোচনা হবে এটা তারাও জানেন । প্রত্যেকের বাক স্বাধীনতা আছে তারা তাদের মতো করে মতামত দিতেই পারেন এই কথা বন্ধ করা যাবে না।
কোচ গম্ভীর এর আমলে ভারতীয় ক্রিকেট দল এমন কিছু লজ্জার রেকর্ড তৈরি করেছে যা আগে কখনো হয়নি। দশ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি হেরেছে তারা এছাড়া শ্রীলংকার বিরুদ্ধে একদিনের সিরিজ হেরেছে ২৭ বছর পর । এখানেই শেষ নয়, গত বছর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে । আর কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজও হেরেছে ভারত।গুরু গম্ভীর এর আমলে কিছু সাফল্যের রেকর্ড গড়েছে ভারত । গম্ভীরের কোচিংয়ে এখনো কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি টিম ইন্ডিয়া । চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপের মতো খেতাব ঘরে তুলেছে।
প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যদি ট্রফি না জিততে পারে কোচ গৌতম গম্ভীর সরানো সিদ্ধান্ত বোর্ডকে নিতে হবে ।
