আজকের দিনেখেলাভারত

Instagram-Virat Kohli : Instagram থেকে হঠাৎ উধাও বিরাট কোহলির অ্যাকাউন্ট !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বৃহস্পতিবার ২৯ নভেম্বর রাত থেকে বন্ধ হয়ে যায় বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট । যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে ।

সার্চ করলে দেখা যাচ্ছে না বিরাটের অফিসিয়াল ভেরিফাইড অ্যাকাউন্ট ।

Instagram এ বিরাট কোহলির ফলোয়ার সংখ্যা ২৭ কোটি ৪০ লক্ষেরও বেশি । ভারতীয়দের মধ্যে ইনস্টা ফলোয়ারের সংখ্যা সবচেয়ে বেশি । গোটা বিশ্বেও ক্রীড়াবিদদের মধ্যে সবথেকে ফলোয়ারের তালিকায় একেবারে শীর্ষের দিকে আছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় কিং কোহলি ।  আচমকার তার অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় তাই স্বাভাবিকভাবেই তোলপাড় চলছে পুরো নেট দুনিয়ায় ।

ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসর গ্রহণের পরে সোশ্যাল মিডিয়ায় তার যাবতীয় কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এরই মাঝে হঠাৎ তার একাউন্ট বন্ধ হয়ে যায় কোহলি অনুরাগীরা রীতিমতো অবাক হয়ে যান । তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সার্চ করলে সেখানে উঠে আসছে ইউজার নট ফাউন্ড। এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

বিরাট কোহলি অথবা তার ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে তার এই অ্যাকাউন্ট বন্ধ হওয়ার বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। অ্যাকাউন্টটি বিরাটের ইচ্ছায় বন্ধ করা হয়েছে নাকি না প্রযুক্তিগত সমস্যা কারণে এটি বন্ধ হয়েছে সেটা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা ।

বিরাটের অনুরাগীরা অনেকে তার স্ত্রী অনুষ্কা শর্মার instagram অ্যাকাউন্টে গিয়ে গিয়ে বিরাটের ইন্সটা অ্যাকাউন্ট কি হয়েছে সেটা নিয়েও প্রশ্ন করেছেন । সর্বশেষ এই কথা নির্দ্বিধায় বলা যায় বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাক্যাউন্ট না দেখতে পাওয়া যাওয়ায়  শোরগোল পড়ে গেছে পুরো নেট মাধ্যমে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *