আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাবিশ্ব

Chief Minister Give His Own Salary : নিজের বেতন দেবেন নিখোঁজের পরিবারকে, নবান্নে বৈঠকে মানবিক মুখ্যমন্ত্রী !

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর দিন কুড়ি কেটে গেলেও এখনও নিখোঁজ এ রাজ্যের ৩৭ জন। বুধবার নবান্ন সভাঘরে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিপদের দিনে পরিবারগুলির পাশে থাকার বার্তা দিলেন তিনি।(Chief Minister Give His Own Salary)

নবান্নের এই বৈঠকে আর্থিক সাহায্য, কর্মসংস্থান এবং সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যেরা দৈনন্দিন সমস্যা এবং আইনি জটিলতার কথা জানান। ডেথ সার্টিফিকেট নিয়েও জটিলতা তৈরি হয়েছে, কারণ নিয়ম অনুযায়ী সাত বছর আগে কাউকে মৃত ঘোষণা করা যায় না।(Chief Minister Give His Own Salary)

বৈঠকে ছিলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ও, তাঁর স্ত্রীও নেপালে নিখোঁজ। শুভ্রাংশু চিনে আটকে থাকার তথ্য দিলে মুখ্যমন্ত্রী জানান, তথ্য পেলে কেন্দ্রের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

দক্ষিণ ২৪ পরগনার নিখোঁজ মুজিবুর মোল্লার স্ত্রী সরবানু বিবির জন্য চাকরির নির্দেশ, বাঁকুড়ার অশোক পালের স্ত্রী জবা পালকে নিজের অস্থায়ী সহকারী হিসেবে নিয়োগ এবং উত্তরবঙ্গের সমর মণ্ডলের স্ত্রী গীতিকা সরকার মণ্ডলকে নিজের এক মাসের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সন্তানদের পড়াশোনার দায়িত্বও নেবে রাজ্য।(Chief Minister Give His Own Salary)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *