আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Canning :ক্যানিং পূর্বে মাতলা নদীর চরে বেআইনি নির্মাণ! শওকত মোল্লার ভাইয়ের দখল করা জায়গায় এবার বিজেপির পার্টি অফিসের অভিযোগ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- একসময়ের তৃণমূলের শক্ত ঘাঁটি ক্যানিং পূর্ব। আর সেই ক্যানিং পূর্বের মাতলা নদীর চর দখল নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, তৃণমূল নেতা শওকত মোল্লার ভাই আবু জাফরের নামে থাকা বেআইনি কংক্রিটের নির্মাণ দখল করে সেখানে দলীয় পার্টি অফিস খুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং পূর্বের মৌখালী এলাকায় মাতলা নদীর চর দখল করে তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা একটি বিশাল ক্যাফে তৈরি করেছিলেন। খবর প্রকাশ্যে আসার পর প্রশাসন ওই ক্যাফে ভেঙে দেয়।

অভিযোগ, ইমরানের ক্যাফে থেকে ঢিল ছোড়া দূরত্বেই শওকত মোল্লার ভাই আবু জাফর নদীর চর দখল করে আরেকটি বড় কংক্রিটের নির্মাণ করেন। ইমরানের ক্যাফে ভাঙা হলেও আবু জাফরের ওই নির্মাণ এখনও অক্ষত রয়েছে বলে দাবি স্থানীয়দের।

এবার সেই নির্মাণকে কেন্দ্র করেই নতুন বিতর্ক। অভিযোগ, ওই বেআইনি নির্মাণটি দখল করে সেখানে বিজেপির পার্টি অফিস তৈরি করেছে স্থানীয় নেতৃত্ব। যে জায়গা নিয়ে আগেই নদীর চর দখলের অভিযোগ, সেখানে কীভাবে রাজনৈতিক দলের কার্যালয় হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের একাংশের প্রশ্ন, প্রশাসনের নজরে যদি এই নির্মাণ থেকে থাকে তাহলে তা এখনও ভাঙা হল না কেন? আর যদি বেআইনি হয়, তাহলে সেখানে নতুন করে পার্টি অফিস তৈরির পরেও কেন কোনও পদক্ষেপ নেই?

রাজনৈতিক মহলেও চর্চা, দখল করা নির্মাণের উপর আবার রাজনৈতিক দলের কার্যালয় — এই পুরো ঘটনায় প্রশাসনের ভূমিকা কী?

একদিকে নদীর চর দখল, অন্যদিকে সেই বেআইনি নির্মাণের উপর রাজনৈতিক দলের অফিস। ক্যানিং পূর্বের এই ঘটনায় তৃণমূল-বিজেপি দুই শিবিরই এখন মুখোমুখি। তবে প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। নদীর চর রক্ষা হবে, নাকি রাজনীতির চাপে সব ধামাচাপা পড়বে — উত্তর এখনও অধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *