অভয়া কাণ্ডে নাটকীয় মোড়: মামলা থেকে সরল মান্থার ডিভিশন বেঞ্চ
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে পালা বদলের পর অভয়া কাণ্ডে নয়া মোড় । আরজিকরের এই মামলা থেকে সরল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ । এই প্রসঙ্গে আজ মঙ্গলবার বিচারপতি জানান, এই মামলার জন্য রাজ্য জুডিশিয়াল কমিশন গঠন করছে বলে শোনা যাচ্ছে । তাই বর্তমানে এই মামলার শোনার প্রয়োজন নেই । নিয়ম অনুযায়ী এই মামলা গেল প্রধান বিচারপতির কাছে ।
আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল বাংলা। ডিউটি রত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশের মানুষ ন্যায় বিচারের দাবিতে সুর চড়িয়েছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে আরজিকর মামলার উত্তাপ পৌঁছে গিয়েছিল । পরবর্তীতে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয় । আদালতের নির্দেশে তার যাবজ্জীবন কারাদণ্ড সাজা হয়। অভয়ার পরিবার থেকে শুরু করে গোটা বাংলার মানুষ কেউ এই বিচারে খুশি ছিলেন না। রাজ্যের অধিকাংশ মানুষের অভিযোগ আসল সত্য গোপন করা হয়েছে । সুবিচারের আশায় নির্বাচনের আগে বিজেপির হয়ে নির্বাচনের লড়ার আবেদন জানান অভয়ার মা রত্না দেবনাথ । বিজেপি তাকে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয় এবং তিনি সেখান থেকে জিতে বিধায়ক হন । তার দাবি ছিল মেয়ের মৃত্যুর সুবিচার।
রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পর আর জি কর মামলায় নতুন পদক্ষেপ দেখা গেল। মামলা থেকে সরে গেল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ । বিচারপতি জানিয়েছেন ” এই মামলার জন্য রাজ্য জুডিশিয়াল কমিশন গঠন করছে বলে শোনা যাচ্ছে ” । আগামী দিনে আরজিকর মামলা কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রাজ্য তথা গোটা দেশের মানুষের।
