আজকের দিনেখেলা

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নিরাপত্তা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আগের মতোই নিরাপত্তা পাবেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নতুন সরকার প্রথম কর্মদিবসে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এর নিরাপত্তায় কোনও রকম বদল হবে না। এছাড়া মমতার যাতে কোন রকম অসম্মান না হয়, তাও দেখতে নির্দেশ দিয়েছেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে।

গতকাল ১১ ই মে সোমবার বিকেলে সমস্ত স্তরের পুলিশ কর্তাদের নিয়ে নবান্ন সভাঘরে গুরুত্বপূর্ণ বৈঠক করেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা একই রকম বহাল থাকবে। উনি তিন বারের মুখ্যমন্ত্রী। ” মমতা বন্দ্যোপাধ্যায় আগের মতো নিরাপত্তা পেলেও, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেকের নিরাপত্তায় ইতিমধ্যেই কাটছাঁট করা হয়েছে। শুভেন্দু জানিয়েছেন, সাংসদের জন্য বরাদ্দ নিরাপত্তা পাবেন অভিষেক। বাড়তি কোনো নিরাপত্তা তিনি পাবেন না । নির্দিষ্ট সময় অন্তর বদলানো হবে নিরাপত্তাকর্মী। নবান্নের ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিনীত গোয়েলও। তাঁকে শুভেন্দু বলেন, “আমি বিরোধী দলনেতা থাকাকালীন মনে আছে দু’জন নিরাপত্তারক্ষী দিয়েছিলেন। প্রতি সপ্তাহে বদল করে দিতেন।”

বৈঠকে শুভেন্দুর বার্তা স্পষ্ট: নতুন সরকারে প্রশাসন থাকবে নিরপেক্ষ। বিজেপি বিধায়কদের স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি বিরোধীদেরও কর্মসূচিতে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে গতি আনতে জেলাশাসকদেরও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জয়ের পর প্রথম বৈঠকেই শাসন ও উন্নয়নে স্বচ্ছতার বার্তা দিলেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *