আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : পাঞ্জাবের বিপক্ষে দুর্দান্ত জয় দিল্লি ক্যাপিটালস এর…..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সময়টা খুব খারাপ যাচ্ছে পাঞ্জাব কিংস এর । হারের হ্যাটট্রিক এর পরেও আজ ধর্মশালাতে দিল্লি ক্যাপিটালস এর কাছে হারল তারা। দুই ম্যাচ পর জয়ে ফিরল দিল্লি । পয়েন্ট টেবিলে সেই সঙ্গে তারা সপ্তম স্থানে উঠে এলো। এক ওভার বাকি থাকতে তিন উইকেট এর ব্যবধানে ম্যাচ জিতল অক্ষর প্যাটেল – ডেভিড মিলাররা ।

ধর্মশালায় আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাঞ্জাব কিংস। ভালো শুরু করার চেষ্টা করেন দলের দুই ওপেনার । ১৫ বলে ১৮ রানে আউট হয়ে যান প্রভাসিমরন সিং । অপর ওপেনার প্রিয়াংশ আর্য ৩৩ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। ২৭ বলে ৩৮ রান করেন কুপার কনোলি। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন মার্কাস স্টয়নিস ও শশাঙ্ক সিং । দুই ব্যাটার যথাক্রমে ১ এবং ০ রানে আউট হন। অধিনায়ক শ্রেয়স আয়ার ৩৬ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি । শেষের দিকে ৮ বলে ২১ রান করেন শুয়াংশ শেডজ আউট না হয়ে। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ২১০ রান তোলে পাঞ্জাব। দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও নবাগত মাধব তিওয়ারি ।

২১১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দিল্লি ওপেনিং জুটি চূড়ান্ত ব্যর্থ হয় । ওপেনিং এ বদল ঘটিয়েও সাফল্য আনতে পারল না দিল্লি টিম ম্যানেজমেন্ট । কে এল রাহুল নয় রান করেন এবং অভিষেক পোড়েল পাঁচ রান করেন। পরবর্তী ব্যাটার সাহিল পারেখ দ্রুত গতিতে রান তুলতে গিয়ে ৬ বলে ১৩ রান করে আউট হয়ে যান । দুর্ভাগ্যজনকভাবে ব্যক্তিগত ১২ রানের মাথায় আউট হন ট্রিস্টান স্টাবস। এদিন চলতি আইপিএলে প্রথম অর্ধশতরান করেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। ৩০ বলে ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। সেই সঙ্গে আইপিএলে তিনি ২০০০ রান সম্পন্ন করেন ।

অক্ষরের পর অর্ধশতরান পান ডেভিড মিলার ও । ২৮ বলে ৫১ রান করে তিনি আউট হন । তারপর ১০ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেন আশুতোষ শর্মা । সবশেষে মাধব তিওয়ারি ৮ বলে ১৮ এবং আকিব নবি ২ বলে ১০ রান করে দিল্লিকে পাঞ্জাবের বিপক্ষে জয় এনে দেন। এক ওভার বাকি থাকতেই জয় পায় অক্ষর প্যাটেলের দিল্লি। আজকের ম্যাচ নিয়ে পরপর চারটি ম্যাচে হারল পাঞ্জাব।

দিল্লির বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে প্রীতি জিন্টার দল। পাঞ্জাবের পরবর্তী ম্যাচ আগামী ১৪ ই মে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *