আজকের দিনেতিলোত্তমা

ফের বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল! ভোগান্তি এড়াতে জানুন বিকল্প রাস্তা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা : কলকাতার অন্যতম ব্যস্ত চিংড়িঘাটা উড়ালপুলে ফের বন্ধ হতে চলেছে যান চলাচল। নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রো করিডরের (অরেঞ্জ লাইন) দ্বিতীয় পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য আগামী ১০ জুলাই শুক্রবার রাত থেকে এই মেগা ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে নতুন ট্রাফিক নির্দেশিকা জারি করা হয়েছে।

কবে এবং কতক্ষণ বন্ধ থাকবে ফ্লাইওভার?

কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দের জারি করা নির্দেশিকা অনুযায়ী,  ১০ জুলাই অর্থাৎ আগামীকাল, শুক্রবার রাত ৮:০০ টা থেকে উড়ালপুলটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। ১৩ জুলাই সোমবার  সকাল ৮:০০ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। টানা ৬০ ঘণ্টা উড়ালপুলে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

প্রসঙ্গত, এর আগে গত ৩ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত এই দ্বিতীয় দফার কাজের পরিকল্পনা করা হলেও পরবর্তীকালে তা স্থগিত রাখা হয়েছিল। এবার নতুন সময়সূচি মেনেই বকেয়া কাজ সম্পন্ন করার চূড়ান্ত লক্ষ্য নেওয়া হয়েছে।

মেট্রো রেলের নির্মাণ সংস্থা ‘রেল বিকাশ নিগম লিমিটেড’ (RVNL) এবং কলকাতা পুলিশ জানিয়েছে, বিশ্ববাংলা সরণিতে সুকান্তনগর সংলগ্ন এলাকায় (PP-326 থেকে PP-327) দ্বিতীয় পর্যায়ের নির্মাণের কাজ চলবে। এই নির্মাণকাজে একটি বিশেষ ক্রেন ব্যবহার করে সড়কপথের উপর একটি বিশাল কংক্রিটের অংশ (সেগমেন্ট লঞ্চ) স্থাপন করা হবে। সাধারণ যাত্রী ও কর্মীদের নিরাপত্তা ১০০ শতাংশ নিশ্চিত করতেই এই সময়ে ফ্লাইওভারটি সম্পূর্ণ বন্ধ রাখা আবশ্যক।

 ট্রাফিক রুট বদল: কোন পথে যাবে গাড়ি?

উড়ালপুল বন্ধ থাকার কারণে চিংড়িহাটা মোড়ে যাতে তীব্র যানজট তৈরি না হয়, তার জন্য কলকাতা ট্রাফিক পুলিশ বিকল্প রাস্তার নির্দেশ দিয়েছে:

  • ডাইভারশন: বেলেঘাটা মেইন রোড এবং ইএম বাইপাস ক্রসিং থেকে চিংড়িহাটা ফ্লাইওভারের দিকে আসা সমস্ত উত্তরমুখী যানবাহনগুলিকে ফ্লাইওভারে উঠতে দেওয়া হবে না।

  • সল্টলেক যাওয়ার বিকল্প পথ: সল্টলেকগামী এই সমস্ত গাড়িগুলিকে নীচে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। চালকেরা বেলেঘাটা মেইন রোড ও বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ে হয়ে সল্টলেকে প্রবেশ করতে পারবেন।

 যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেট্রোর কাজ

মেট্রো কর্তৃপক্ষ আগামী ডিসেম্বর মাসের মধ্যেই কবি সুভাষ থেকে নিউ টাউন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অতীতে রাজনৈতিক টানাপোড়েন ও প্রশাসনিক অনুমতির অভাবে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ দীর্ঘ দেড় থেকে আড়াই বছর আটকে ছিল। তবে জট কেটে যাওয়ার পর অনুমতি মিলতেই দ্রুত গতিতে কাজ শুরু করেছে আরভিএনএল ।

এর আগে গত ২৬ জুন রাত থেকে ২৯ জুন সকাল পর্যন্ত প্রথম দফার ব্লকে মাত্র ১২০ ঘণ্টারও কম সময়ে মেট্রোর গার্ডার বসানোর গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে শেষ করা হয়েছিল। এবার অন্তিম পর্যায়ের এই বকেয়া কাজটুকু শেষ হলেই প্রকল্পের কাজ আরও একধাপ এগিয়ে যাবে। উইকএন্ডে ওই রুটে যাতায়াতের আগে চালক ও যাত্রীদের বিকল্প রাস্তা মাথায় রাখার পরামর্শ দিচ্ছে প্রশাসন。

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *