Bengal-Cricket : বাংলা ক্রিকেট দলের কোচ হতে চেয়ে আবেদন অনেকের, বিশেষ কমিটি তৈরি করলো সিএবি !
কিউ ইন্ডিয়া বাংলা :- বাংলা ক্রিকেট দলের জন্য কোচের পদে বিজ্ঞপ্তি জারি করেছিল সিএবি। আগে কখনো এভাবে বিজ্ঞপ্তি জারি করতে দেখা যায়নি বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থাকে। ১লা মে ছিল আবেদন করা শেষ দিন । সূত্রের খবর প্রায় ৮০ জন বাংলার কোচ হতে চেয়ে আবেদন করেছেন, যাদের মধ্যে কিছু বিদেশী নামও আছে।
বাংলার সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২৩ এবং অনূর্ধ্ব ১৬ ও মহিলাদের দলের কোচ ,সাপোর্ট স্টাফ, ফিজিও, ট্রেনার পদেও আবেদনপত্র চাওয়া হয়েছিল । আবেদনকারীর সংখ্যা প্রচুর হওয়ায় সিএবি দ্বারা গঠিত কমিটি কোচ বাছাইয়ের কাজ করবে। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে ভিষন ২০২০ প্রকল্পে বাংলার পেস বোলিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন ওয়াকার ইউনিস এবং স্পিনারদের মেন্টর হিসেবে কাজ করে গিয়েছেন মুথাইয়া মুরলীধরন । কিন্তু সেটি ছিল একটি সাময়িক শিবির কিন্তু পূর্ণ সময়ের কোচ হতে চেয়ে বিদেশী কোচেদের আবেদন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারা আবেদন করেছেন সিএবি থেকে এখনই প্রকাশ্যে বলা হচ্ছে না তবে জানা যাচ্ছে উপমহাদেশের বাইরের অনেক দেশের প্রাক্তন ক্রিকেটাররা এই আবেদনকারীদের তালিকায় থাকতে পারেন। বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা দেবাং গান্ধী , অরুণ লাল এবং কল্যাণ চৌধুরীদের নিয়ে তিন সদস্যের একটি কমিটি তৈরি করেছে। যাদের হাতে রয়েছে কোচ বাছাইয়ের ভার। আবেদনকারীদের থেকে তারা জানতে চাইবেন বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের পরিকল্পনা কি তারপর চূড়ান্ত হবে বাংলার কোচ কে হবেন।
জানা গেছে আগামী ৮ এবং ৯ই মে সেই বাসায় তালিকা থেকে পোস্ট পদপ্রার্থীদের সাক্ষাৎকার দেবে ৩ সদস্যের কমিটি । সম্ভবত অনলাইনেই হবে সেই কথোপকথন এবং সেখান থেকেই চূড়ান্ত হবে কে বাংলা দলের কোচ হবেন ।
