আজকের দিনেবিশ্বরাজনীতি

America : সরে গেল আমেরিকার ‘জলদানব’! জেরাল্ড ফোর্ড ফিরতেই মধ্যপ্রাচ্যে শান্তির হাওয়া ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- অবশেষে মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরী ‘জেরাল্ড আর ফোর্ড’। ইরানে সামরিক অভিযান শুরুর আগে থেকেই মধ্যপ্রাচ্যে এটিকে মোতায়েন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু বিগত শুক্রবার এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, ‘জেরাল্ড ফোর্ড’ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য ছেড়েছে। তাহলে কি যুদ্ধে ইতি টানার প্রস্তুতি শুরু করল আমেরিকা ? এই প্রশ্নই বর্তমানে ঘুরপাক খাচ্ছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বিগত ২০২৫ এর জুন মাস থেকে টানা সমুদ্রে অবস্থান করছিল মার্কিন রণতরীটি। প্রথমে ভূমধ্যসাগর জলসীমায় এবং তারপর ক্যারিবিয়ান সমুদ্র পেরিয়ে পূর্বে ইরানের নিকটবর্তী সমুদ্রে অবস্থান করছিল রণতরীটি। প্রায় ১০ মাস ধরে এটি সমুদ্রে একটানা ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছিল তখন সেখানেও ‘জেরাল্ড ফোর্ড’ ছিল। গত ১২ মার্চ রণতরীটিতে আগুন লাগার খবর পাওয়া যায় । ঘটনাটি জানানো হয়েছিল আমেরিকার সেনার পক্ষ থেকে। রণতরীর দুই কর্মী আহত হন সেই সময়। এছাড়া অগ্নিকাণ্ডের জেরে রণতরীটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও জানা গেছে। এরপর এই বিশালাকার রণতরী ‘জেরাল্ড ফোর্ড’-এর শৌচাগারের বর্জ্যনিষ্কাশন ব্যবস্থাতাতেও সমস্যা ধরা পড়ে বলে জানিয়েছিল একাধিক সংবাদমাধ্যম। একটি বিখ্যাত আন্তর্জাতিক সংবাদমাধ্যম এর প্রতিবেদন দাবি করা হয়েছিল, রণতরীটির বর্জ্যনিষ্কাশন ব্যবস্থার হাল বেহাল। বর্জ্য পরিষ্কারের নালাগুলি বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। ভ্যাকুয়াম সিস্টেম এতটাই জটিল যে কোনওভাবেই তা ঠিক করা সম্ভব হচ্ছিল না। সব মিলিয়ে ভোগান্তি চরম আকার নিয়েছিল। সে কারণেই জেরাল্ড ফোর্ডকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর সঙ্গে যুদ্ধে ইতি টানার কোন সংযোগ নেই।

বিগত ২৮শে ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল বনাম ইরানের হামলা চলেছে। বর্তমানে মধ্যস্থতার ফলে যুদ্ধ বিরতি রাখা হলেও স্থায়ী সমাধান আমেরিকা এবং ইরানের মধ্যে এখনো হয়নি। দুই দেশের সম্পর্ক কোনদিকে মোড় নেয় ? সেদিকে নজর রয়েছে গোটা বিশ্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *