আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : ঘরের মাঠে কলকাতার প্রতিপক্ষ ফর্মে থাকা রাজস্থান, ভাগ্য বদলাবে কি রাহানের দলের ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- এবারের আইপিএলে খারাপ সময় চলছে কলকাতা নাইট রাইডার্স এর । এখনো পর্যন্ত ছয়টি ম্যাচ খেলা হয়ে গেলেও নাইটদের কাছে জয় এখনো অধরা । এই পরিস্থিতিতে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে গেলে এই ম্যাচে জয় ছাড়া রাস্তা নেই। কিন্তু ফর্মে থাকার রাজস্থান রয়্যালসকে কতটা বেগ দিতে পারবে কলকাতা সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। রবিবাসরীয় দিনের প্রথম ম্যাচে ইডেন গার্ডেনে মুখোমুখি হতে চলেছে এই দুই দল।

আইপিএল ২০২৬-এর কিছুতেই খারাপ সময় কাটছে না নাইটদের । যেন জিততেই ভুলে গিয়েছে তারা। ক্রিকেট বিশেষজ্ঞরা নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানের রণকৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। পরিকল্পনায় গলদের কারণে একের পর এক ম্যাচ হাতছাড়া হয়েছে কলকাতার। নাইট সমর্থকদের একাংশ রাহানেকে অধিনায়ক পদ থেকে সরানোর দাবি তুলেছেন। এই পরিস্থিতিতে আজকে রাজস্থানের বিপক্ষে জয় ছাড়া আর অন্য কোন রাস্তা নেই। এই মরশুমে কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটিং ও বোলিং বিভাগ ধারাবাহিকতা দেখাতে পারছেন না যার ফল ভুগতে হচ্ছে দলকে। এই ম্যাচে বেশ কিছু বদল আসতে পারে নাইটদের প্রথম একাদশে। শোনা যাচ্ছে ফিন অ্যালেন ও টিম সেইফার্টকে একসঙ্গে খেলানো হতে পারে, সে ক্ষেত্রে বসতে হবে রভম্যান পাওয়েলকে। দলের বোলিং বিভাগে ও বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। বৈভব অরোরা এবং কার্তিক ত্যাগীকে বসিয়ে সৌরভ দুবে ও উমরান মালিক কে খেলানো হতে পারে।

অপরদিকে রাজস্থান রয়্যালস কলকাতার বিপক্ষে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। গত ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে হারলেও বেশি চিন্তিত নয় তারা। রাজস্থানের অন্যতম শক্তি তাদের দুই ওপেনার। বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল কেকেআর বোলারদের ঘাম ছুটিয়ে দিতে পারেন। গতকালের অনুশীলনেও এই দুই তারকাকে সপ্রতিভ দেখিয়েছে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কুমার সাঙ্গাকারা বলেন ” কুমার সঙ্গকারাও গর্বের সঙ্গে বলে গেলেন, বৈভবকে নিজের সহজাত ব্যাটিং করার লাইসেন্স দিয়ে রেখেছেন। সে যতই আগের ম্যাচে শূন্য করুক না কেন!

সঙ্গকারা বললেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খেলাটা উপভোগ করা। প্রথম বলেই আউট হওয়াকে আমি ব্যর্থতা বলব না। শতরান, দ্রুত হাফসেঞ্চুরি বা শূন্য রানে ফেরা — সবই খেলার অংশ। বৈভব অসাধারণ প্রতিভাবান, কিন্তু তার থেকেও বড় বিষয় হল ওর পরিশ্রম। ও খেলা খুব ভাল বোঝে। টি-টোয়েন্টিতে ওপেনারদের আক্রমণাত্মক খেলতেই হয়। তাই বেশি কিছু বলার দরকার নেই। ও যেন নিজের স্বাভাবিক খেলাটা চালিয়ে যায়, সেটাই চাই।”
দলের পেস ও স্পিন বোলিং আক্রমণ সম্মিলিতভাবে পারফর্ম করে বিগত ম্যাচগুলোতে দলকে জয় এনে দিয়েছিলেন। আজকের ম্যাচে কলকাতার বিরুদ্ধে নামার আগেও দলের বোলারদের নিয়ে টিম ম্যানেজমেন্টের বাড়তি কোন চিন্তার বিষয় নেই ।

কলকাতা বনাম রাজস্থান ম্যাচ যে পিচে খেলা হবে সেখানে এবার কোন ম্যাচ হয়নি এখনো অবধি । জানা যাচ্ছে উইকেট ব্যাটিং সহায়ক । এবার দেখার অপেক্ষায় কিং খানের দল আজকে রাজস্থানকে হারিয়ে এবারের আইপিএল এ নিজেদের প্রথম জয় তুলতে পারে কিনা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *