আজকের দিনেবিশ্বরাজনীতি

War : ভেস্তে গেল আমেরিকা ইরান শান্তি বৈঠক? কিন্তু কেন ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল বনাম ইরানের যুদ্ধ ছয় সপ্তাহ চলার পর মধ্যস্থতার ভিত্তিতে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয় । এরপর পাকিস্তানের ইসলামাবাদে শান্তি বৈঠকে আলোচনায় বসে ছিল আমেরিকা এবং ইরান কিন্তু সেই আলোচনা ফলপ্রসু হয়নি বলে সূত্রের খবর।

ইরানের এক রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তাদের দেশের স্বার্থ রক্ষা করতে তেহরানের পাঠানো প্রতিনিধি দল একুশ ঘন্টা ধরে আলোচনা চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোনরকম সমঝোতা হয়নি। ইরানের দাবি তারা একাধিক সমাধানের প্রস্তাব দিয়েছিল কিন্তু আমেরিকার তাদের প্রস্তাবে সমর্থন জানায়নি যে কারণে পুরো আলোচনাটাই ব্যর্থ হয়েছে। আলোচনা সফল না হওয়া নিয়ে আমেরিকা এবং ইরান দুই প্রতিপক্ষ একের ওপরের উদ্দেশ্যে অভিযোগ করেছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জানান তারা চূড়ান্ত এবং সেরা প্রস্তাব নিয়ে আলোচনা টেবিলে বসেছেন কিন্তু সেই প্রস্তাব ইরান গ্রহণ করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি তবে এই আলোচনা সফল না হওয়ার জন্য ইরান বেশি ক্ষতির মুখে পড়বে বলে জানান তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও জানান আলোচনার মধ্যে তিনি একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন আমেরিকার মূল শর্তগুলির মধ্যে ছিল ইরান যেন পরমাণু অস্ত্র তৈরির পথে না এগোরে। কিন্তু তেহরানের পক্ষ থেকে সেই শর্ত মানা হয়নি। এই আলোচনায় আমেরিকার প্রতিনিধি দলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেট কুশনার। এবং ইরানের প্রতিনিধি দলে ছিলেন সংসদের স্পিকার মোঃ বাঘের গালিবাফ এবং বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘাচি ।

এই বৈঠক ফলপ্রসু না হওয়ায় বিশ্বব্যাপী নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই অচল অবস্থায় জারি থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *