Weather : বাংলাজুড়ে বৃষ্টির দাপট, একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা, কী জানাল আলিপুর আবহাওয়া দফতর ?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গে বৃষ্টির দাপট এখনই থামার কোনও লক্ষণ নেই। রবিবার সকাল থেকেই রাজ্যের অধিকাংশ এলাকায় মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টিতে জনজীবন প্রভাবিত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুই অংশেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
দক্ষিণবঙ্গে কোথায় বেশি বৃষ্টির সম্ভাবনা?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতায় থাকা জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া,হাওড়া, কলকাতা,পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান,মুর্শিদাবাদ,বীরভূম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আরও বেশি সতর্কতা
উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।কমলা সতর্কতা দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার
হলুদ সতর্কতা
উত্তর দিনাজপুর,এছাড়া উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদেও বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।বর্তমানে একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব রাজস্থান সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি সুস্পষ্ট নিম্নচাপ। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার যৌথ প্রভাবে পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
দমকা হাওয়ার সম্ভাবনা,ঘণ্টায় ৩০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সময় গাছ উপড়ে পড়া বা জল জমার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
রবিবারও পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকবে দুর্যোগপূর্ণ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরিয়ে সতর্ক থাকাই সবচেয়ে নিরাপদ।
