আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : দক্ষিণবঙ্গে বাড়বে গরম , কেমন যাবে এই সপ্তাহের আবহাওয়া ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির রেশ আপাতত নেই । বেশ কিছু জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী সাতদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । গড় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

কলকাতা শহর সংলগ্ন অঞ্চলগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকলেও দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে তবে তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে । কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা আজ 26.2 ডিগ্রি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আদ্রতা ৪৫ থেকে ৯৩ শতাংশ। কলকাতা বা তার আশেপাশের অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই । দক্ষিণবঙ্গের বাঁকুড়া ,পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই চারটি জেলায় মঙ্গলবার এবং বুধবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। এই অস্বস্তি সংশ্লিষ্ট জেলাগুলিতে পরের দুই দিন বৃহস্পতিবার ও শুক্রবার আরো বাড়বে । মঙ্গলবারও বুধবার পশ্চিমের দু এক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে।

উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি এবং তার সঙ্গে দেখা যেতে পারে, ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। তবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা সামান্য বাঁচতে পারে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *