আজকের দিনেভারত

সংসদে তৃণমূলের আনা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জমা পড়া ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বিধানসভা নির্বাচনের আবহে জাতীয় স্তরে ধাক্কা খেল তৃনমূল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দায়িত্ব থেকে সরানোর প্রস্তাব সংক্রান্ত ইমপিচমেন্ট নোটিসকে এবার সরাসরি খারিজ করে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ । কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে এবং তৃণমূল সহ ইন্ডি জোটের শরিক দলের সাংসদরা এই নোটিশ জমা দেন। কিন্তু গতকাল ৬ এপ্রিল সোমবার, সেই নোটিসকে গ্রহণ না-করার কথা জানিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের লক্ষ্যে সর্বপ্রথম প্রস্তাব দিয়েছিল তৃনমূল কংগ্রেস। বিগত ৩ রা ফেব্রুয়ারি, সংসদের দুই কক্ষের দলীয় সাংসদদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে সাংসদদের নির্দেশ দেওয়া হয় যে, জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ এসেছিল সূত্রের খবর।

মূলত ,মুখ্য নির্বাচন কমিশনার একটি দেশের সাংবিধানিক পদ। সাংবিধানিক পদে কেউ থাকলে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে গেলে অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্যা ৪১ জন। ইন্ডি জোটের শরিক দলগুলোর কাছে তৃণমূল সমর্থন চেয়েছিল। তাতে সাড়াও মিলেছিল। মুখ্য নির্বাচন কমিশনার এর অপসারণের প্রস্তাব সংক্রান্ত নোটিসে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ১৯৩ জন বিরোধী সাংসদ সই করেছিলেন। কিন্তু কোনও কক্ষেই তা বিতর্কের জন্য গৃহীত হল না।

এই প্রস্তাব যেহেতু তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এবার এই প্রস্তাব খারিজ হওয়ার পর তিনি কি বলেন সেটা সেটা খুবই তাৎপর্যপূর্ণ । আজ ৭ই এপ্রিল তৃণমূল নেত্রী মমতার নির্বাচনী জনসভা করার কথা রয়েছে সেখান থেকেই তিনি এর বিরুদ্ধে সুর চড়াতে পারেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *